ভারতে চিংড়ির কেজি এখন মাত্র ২৩০ রুপি
মার্কিন শুল্কের মধ্যে ক্ষতির মুখে পড়েছে ভারতের চিংড়ি চাষিরা। দেশটির প্রায় ১ কোটি মানুষ চিংড়ি চাষের সঙ্গে জড়িত। ভারতের চিংড়ির প্রায় অর্ধেকই যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়। তবে যুক্তরাষ্ট্রের ৫৮ শতাংশ শুল্কের কারণে চিংড়ির দাম অনেক কমে গেছে।
