Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
‘প্রবাসী ভোটার অ্যাপ’ উদ্বোধন ১৮ নভেম্বর: ইসি সচিব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 November, 2025, 04:50 pm
Last modified: 09 November, 2025, 04:58 pm

Related News

  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

‘প্রবাসী ভোটার অ্যাপ’ উদ্বোধন ১৮ নভেম্বর: ইসি সচিব

ইসি সচিব বলেন, ‘আমরা আগেই বলেছিলাম ১৬ নভেম্বর ‘আউট অব কন্ট্রিবিউটিং’ এবং ‘আইসি অ্যাপ’ লঞ্চ করা হবে। কিন্তু ১৬ নভেম্বর বিশ্বের অধিকাংশ দেশেই সাপ্তাহিক ছুটি। তাই বিষয়টি বিবেচনা করে আমরা ১৮ নভেম্বর লঞ্চ (চালু) করার সিদ্ধান্ত নিয়েছি।’
টিবিএস রিপোর্ট
09 November, 2025, 04:50 pm
Last modified: 09 November, 2025, 04:58 pm
নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। ফাইল ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, 'প্রবাসী ভোটার অ্যাপ' লঞ্চের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ১৬ নভেম্বরের পরিবর্তে ১৮ নভেম্বর অ্যাপটি উদ্বোধন করা হবে।

রোববার (৯ নভেম্বর) আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, 'আমরা আগেই বলেছিলাম ১৬ নভেম্বর 'আউট অব কন্ট্রিবিউটিং' এবং 'আইসি অ্যাপ' লঞ্চ করা হবে। কিন্তু ১৬ নভেম্বর বিশ্বের অধিকাংশ দেশেই সাপ্তাহিক ছুটি। তাই বিষয়টি বিবেচনা করে আমরা ১৮ নভেম্বর লঞ্চ (চালু) করার সিদ্ধান্ত নিয়েছি।'

তিনি জানান, একই দিনে ইসি চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করবে। এ কারণে দুটি অনুষ্ঠান একসঙ্গে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লঞ্চিংয়ের নির্দিষ্ট সময় পরে জানানো হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, 'আমরা আইনের আলোকে আমাদের দায়িত্ব পালন করছি। যাদের নিবন্ধন সংক্রান্ত কিছু ঘাটতি আছে, তারা চাইলে আপিল বা সংশোধনের আবেদন করতে পারেন। কমিশন তাদের আবেদন বিবেচনায় নেবে কি না, সেটা পরবর্তী সিদ্ধান্তের বিষয়।'

আপিল প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, 'আপিল করতে হলে সচিবালয়ের মাধ্যমে সিনিয়র সচিব বা কমিশনের সচিবের বরাবর আবেদন করতে হয়। আপিলের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া হয়নি। তারা চাইলে আগামীকালও আবেদন করতে পারেন।'

এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, 'আমরা আইনের বাইরে কিছু করছি না। কিছু আবেদন নামঞ্জুর করা হয়েছে নির্দিষ্ট শর্তের আওতায়। কেউ যদি সেই সিদ্ধান্তের সঙ্গে একমত না হন, তাহলে পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারেন।'

সংলাপ প্রসঙ্গে ইসি সচিব জানান, প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি গেজেট মারফত প্রকাশ পেলেই সংলাপের সময়সূচি ঠিক করা হবে।

কেপিআই এলাকায় রাজনৈতিক সমাবেশ বিষয়ে তিনি বলেন, 'কেপিআই একটি সংবেদনশীল স্থান। সেখানে সবাইকেই আইন ও নিরাপত্তাবিধি মেনে চলতে হবে।'

এ সময় তিনি আরও বলেন, 'আমরা চাই সব রাজনৈতিক দল ও অংশীজন আইনি কাঠামোর মধ্যে থেকে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিক।'

Related Topics

টপ নিউজ

ইসি সচিব / প্রবাসী ভোটার / নির্বাচন / ভোটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • পুনিল ঘোষ কেবিন।
    পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • ১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
    ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’
  • টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
    কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
    ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
    বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

Related News

  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
পুনিল ঘোষ কেবিন।
ফিচার

পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া

3
১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
আন্তর্জাতিক

ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’

4
টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
আন্তর্জাতিক

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

5
ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
অর্থনীতি

ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা

6
চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]