Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
রাজনৈতিক দলগুলো পুতুলে পরিণত হয়েছে বলে মনে করেন উপদেষ্টারা: ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 November, 2025, 07:50 pm
Last modified: 06 November, 2025, 08:11 pm

Related News

  • মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী

রাজনৈতিক দলগুলো পুতুলে পরিণত হয়েছে বলে মনে করেন উপদেষ্টারা: ফখরুল

তিনি বলেন, ‘নির্বাচনের আগে কোনো গণভোট করা ঠিক হবে না। যদি তা হয়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আমি ড. ইউনূস সরকারকে অবিলম্বে গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানাই। গণতন্ত্রকে আর হরণ করবেন না, জনগণের অধিকারকে নষ্ট করবেন না।’
টিবিএস রিপোর্ট
06 November, 2025, 07:50 pm
Last modified: 06 November, 2025, 08:11 pm
ছবি: টিবিএস

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলো হাতের পুতুলে পরিণত হয়েছে বলে মনে করেন উপদেষ্টারা। কিন্তু তাদের এই ধারনা সঠিক নয়। আমরা অনেক সহ্য করেছি। বিএনপি ভেসে আসা কোনো রাজনৈতিক দল নয়। আমরা এদেশের মানুষের আস্থা অর্জনের মাধ্যমে দেশে রাজনীতি করি। ফলে আমাদের ফেলনা মনে করলে ভুল করবেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে যশোর টাউন হল ময়দানে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।

ফখরুল আরও বলেন, 'নির্বাচনের আগে কোনো গণভোট করা ঠিক হবে না। যদি তা হয়, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আমি ড. ইউনূস সরকারকে অবিলম্বে গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানাই। গণতন্ত্রকে আর হরণ করবেন না, জনগণের অধিকারকে নষ্ট করবেন না। বিএনপি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিশ্বাসী। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় এবং কিছু রাজনৈতিক দল অসৎ উদ্দেশ্যে গলযোগ করার চেষ্টা করছে, তাদেরকে জনগণ ক্ষমা করবে না।'

এসময় তিনি প্রয়োজনে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট হতে পারে বলে মন্তব্য করেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, 'দেশের রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল করার চেষ্টার পরিণাম ভালো হবে না। একটি দল দেশের রাজনৈতিক পরিবেশকে ঘোলা করার চেষ্টা করছে। আজকের শোকাহত পরিবেশে আপনাদের বলতে চাই, এ সরকার যদি ব্যর্থ হয় তার পরিণাম ভয়াবহ হবে। তবে যদি নির্বাচন নিয়ে কোনো টালবাহানা করেন, তবে তার পরিণাম হবে ভয়াবহ। বিএনপি জানে কিভাবে নির্বাচন আদায় করতে হয়।'

ফখরুল আরও বলেন, 'ড. ইউনূসের সরকার একটি ঐকমত্য কমিশনার মাধ্যমে জুলাই সনদে স্বাক্ষর সম্পন্ন করেছে। কিন্তু সেই স্বাক্ষরের পর উপদেষ্টা পরিষদ একটি ব্রিফিংয়ে দেশের রাজনৈতিক দলগুলোকে একমত পোষণের জন্য আলটিমেটাম দিয়েছে। রাজনৈতিক দলগুলো হাতের পুতুলে পরিণত হয়েছে বলে মনে করেন উপদেষ্টারা, কিন্তু তা সঠিক নয়। আমরা অনেক সহ্য করেছি। বিএনপি ভেসে আসা কোনো রাজনৈতিক দল নয়। আমরা মানুষের আস্থা অর্জনের মাধ্যমে রাজনীতি করি। রাজনৈতিক দলগুলোকে অস্থিতিশীল করার চেষ্টার পরিণাম ভালো হবে না।'

মরহুম তরিকুল ইসলামকে নিয়ে বিএনপি মহাসচিব বলেন, 'আজীবন সংগ্রামী কিংবদন্তিতুল্য নেতা মরহুম তরিকুল ইসলাম সারাজীবন মা, মাটি ও মানুষের জন্য রাজনীতি করেছেন। তিনি যশোরের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়েছেন। কোনো অন্যায় বা অনিয়মের সঙ্গে আপোষ করেননি। শত অত্যাচার সহ্য করেও আদর্শের প্রতি ছিলেন অবিচল। তিনি ফ্যাসিস্ট স্বৈরাচারের পতনের জন্য দীর্ঘদিন আন্দোলন করেছেন। কিন্তু আজ সেই স্বৈরাচারমুক্ত বাংলাদেশে তিনি আমাদের মাঝে নেই। আজকের বাংলাদেশে তার খুব বেশি প্রয়োজন ছিল। তিনি সারাজীবন আপনাদের জন্য, যশোর এবং দক্ষিনাঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করেছেন।'

মির্জা ফখরুল আরও বলেন, 'তরিকুল ইসলাম একজন ক্ষণজন্মা নেতা ছিলেন। তার মতো ব্যক্তিরা দেশে বারবার জন্মায় না। যুগে যুগে ক্ষণে ক্ষণে তরিকুল ইসলামের মতো নেতার জন্ম হয়। আজকের স্মরণসভা থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি।'

স্মরণসভায় তিনি যশোরের ৫টি সংসদীয় আসনের বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ভোট চান।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সঞ্চালিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, প্রকৌশলী টি এস আইয়ুব প্রমুখ।
 

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল / বিএনপি / ড. ইউনূস / যশোর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

Related News

  • মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল
  • এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

4
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন

6
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]