নেতানিয়াহুকে নিয়ে মামদানির সেই বক্তব্য আবারও আলোচনায়
ইসরায়েলের বাইরে বিশ্বের সবচেয়ে বেশি ইহুদি জনসংখ্যার শহর নিউইয়র্ক। সেই শহরেই এবার প্রথমবারের মতো দেখা যাবে মুসলিম শাসক। ৩৪ বছর বয়সী জোহরান মামদানি আগামী ৪ বছর শাসন করবেন এই শহর। যা নিয়ে উদ্বিগ্ন অনেক ইহুদি। বিশেষ করে ইসরায়েলিদের কপালে চিন্তার ভাঁজ। ফিলিস্তিনের বন্ধু হিসেবে পরিচিত মামদানি কি সত্যিই কাল হয়ে দাঁড়াবেন তাদের জন্য?
