নিজেদের দ্বিতীয় বৃহত্তম বাজার চীনে চাপের মুখে Starbucks
বিশ্ববিখ্যাত কফি ব্র্যান্ড Starbucks তাদের চীনা ব্যবসার নিয়ন্ত্রণ বিক্রি করছে বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান বয়ু ক্যাপিটালের কাছে। ২ নভেম্বর ঘোষিত এই চুক্তির মূল্য ঠিক করা হয়েছে ৪ বিলিয়ন ডলার। যা সাম্প্রতিক সময়ে চীনের ব্যবসা বিক্রির ক্ষেত্রে সবচেয়ে বড় চুক্তি হিসেবে ধরা হচ্ছে।
