Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
'প্রকৃতির সঙ্গে সংযোগ'-এর তালিকার শীর্ষে নেপাল, বাংলাদেশ চতুর্থ অবস্থানে

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
04 November, 2025, 03:20 pm
Last modified: 04 November, 2025, 04:18 pm

Related News

  • বাজেট প্রণোদনায় চাঙ্গা বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগের সম্ভাবনা
  • নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • ‘গ্রিন প্রাইম মিনিস্টার’-এর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে: সাইমুম পারভেজ
  • কৃষির আধুনিকায়ন ও সার নিরাপত্তা জোরদারে চীনের সাথে ‘জিটুজি’ চুক্তি বাংলাদেশের

'প্রকৃতির সঙ্গে সংযোগ'-এর তালিকার শীর্ষে নেপাল, বাংলাদেশ চতুর্থ অবস্থানে

জরিপ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে প্রকৃতির সাথে যুক্ত দেশ হলো নেপাল। এরপরই রয়েছে ইরান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও নাইজেরিয়া।
দ্য গার্ডিয়ান
04 November, 2025, 03:20 pm
Last modified: 04 November, 2025, 04:18 pm
ছবি: দ্য গার্ডিয়ান

প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক কেমন? এই প্রশ্নের উত্তর খুঁজতে প্রথমবারের মতো বিশ্বব্যাপী পরিচালিত একটি জরিপে দেখা গেছে, প্রকৃতির সাথে বিশ্বের সবচেয়ে কম সংযুক্ত দেশগুলোর মধ্যে অন্যতম ব্রিটেন।

৫৭হাজার মানুষের ওপর পরিচালিত ৬১টি দেশের এই গবেষণায় ব্রিটেনের স্থান ৫৫তম। গবেষণায় সামাজিক, অর্থনৈতিক, ভৌগোলিক ও সাংস্কৃতিক নানা দিক থেকে মানুষ কীভাবে প্রকৃতির সঙ্গে সম্পর্ক গড়ে তোলে তা পরীক্ষা করা হয়েছে।

শীর্ষে নেপাল, বাংলাদেশ শীর্ষ পাঁচে

জরিপ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে প্রকৃতির সাথে যুক্ত দেশ হলো নেপাল। এরপরই রয়েছে ইরান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও নাইজেরিয়া। 

ইউরোপের দেশগুলোর মধ্যে ক্রোয়েশিয়া ও বুলগেরিয়া শীর্ষ দশের মধ্যে থাকলেও, ফ্রান্সের অবস্থান ১৯তম। ব্রিটেনের চেয়েও কম প্রকৃতি-সংযুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে নেদারল্যান্ডস, ইংরেজিভাষী কানাডা, জার্মানি, ইস্রায়েল, জাপান এবং স্পেন, যেখানে স্পেন সর্বনিম্ন স্থানে অবস্থান করছে।

'নেচার কানেক্টেডনেস' বা প্রকৃতির সঙ্গে সংযোগ একটি মনস্তাত্ত্বিক ধারণা, যা একজন ব্যক্তির অন্যান্য প্রজাতির সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা পরিমাপ করে। 

গবেষণায় দেখা গেছে, যারা প্রকৃতির সঙ্গে বেশি যুক্ত, তারা সাধারণত মানসিক ও শারীরিকভাবে ভালো থাকেন এবং পরিবেশবান্ধব আচরণ করার সম্ভাবনা বেশি থাকে। অন্যদিকে, কম প্রাকৃতিক সংযোগকে জীববৈচিত্র্য হ্রাসের তিনটি মূল কারণের মধ্যে একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

২০২৪ সালের 'জার্নাল অফ এনভায়রনমেন্টাল সাইকোলজি'তে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, সমাজে 'আধ্যাত্মিকতা' বা ধর্ম ও বিশ্বাসের গুরুত্ব প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের একটি সূচক। অর্থাৎ, যেখানে ধর্মকে বিজ্ঞান বা আধুনিকতার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেখানে প্রকৃতির সাথে সংযোগের মাত্রা তুলনামূলকভাবে বেশি। 

এর বিপরীতে, বিশ্বব্যাংকের 'ইজ অব ডুয়িং বিজনেস' সূচকের সঙ্গে প্রকৃতি সংযোগের নেতিবাচক সম্পর্ক দেখা গেছে; যেখানে ব্যবসায়িক সুবিধা বেশি, সেখানে প্রকৃতির সঙ্গে মানুষের ঘনিষ্ঠতা কম।

ডারবি বিশ্ববিদ্যালয়ের 'নেচার কানেক্টেডনেস' অধ্যাপক মাইলস রিচার্ডসন বলেন, 'প্রকৃতির সঙ্গে সম্পর্ক শুধুই আমাদের কাজকর্ম নয়; এটি আমাদের অনুভূতি, চিন্তা এবং জীবজগতে আমাদের অবস্থানের মূল্যায়নের সঙ্গে সম্পর্কিত।'

 তিনি আরও বলেন, ব্রিটেনের এই তালিকায় এত নিচে অবস্থান তার কাছে অবাক হওয়ার মতো নয়।

গবেষণায় দেখা গেছে, এর বাস্তব কারণগুলো হলো শহরায়ণ, গড় আয়ের মাত্রা এবং ইন্টারনেট ব্যবহারের উচ্চ মাত্রা। আধুনিক জীবনযাত্রা, উচ্চ আয় এবং প্রযুক্তির ওপর নির্ভরশীলতা মানুষকে প্রকৃতি থেকে দূরে সরিয়ে দিচ্ছে।

অধ্যাপক রিচার্ডসন উল্লেখ করেন, 'আমরা একটি বৈজ্ঞানিক, অর্থনৈতিক ও যৌক্তিক সমাজে পরিণত হয়েছি। এতে অনেক সুবিধা এসেছে, কিন্তু এর সঙ্গে অপ্রত্যাশিত সমস্যাগুলোর ভারসাম্য কীভাবে রাখব তা গুরুত্বপূর্ণ। আমাদের অত্যাধুনিক প্রযুক্তির জগতে কীভাবে প্রাকৃতিক চিন্তাভাবনাকে পুনঃএকীভূত করা যায়?'

প্রকৃতির সাথে সংযোগ বাড়াতে ন্যাশনাল হেলথ সার্ভিসে মানসিক ও জনস্বাস্থ্য চিকিৎসায় প্রাকৃতিক পরিবেশের ব্যবহার বৃদ্ধি, আইনে প্রকৃতির অধিকার প্রতিষ্ঠা এবং ব্যবসায়িক সিদ্ধান্তগ্রহণে প্রকৃতিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন রিচার্ডসন। 

চার্চ অব ইংল্যান্ডের পরিবেশ বিষয়ক প্রধান নরউইচের বিশপ গ্রাহাম উশার বলেন, 'আমরা দীর্ঘদিন ধরে জানি প্রকৃতিতে সময় কাটানো শরীর, মন ও আত্মার জন্য ভালো। আমরা যা লক্ষ্য করি তা আমরা ভালোবাসতে শুরু করি, যা ভালোবাসি তা আমরা সংরক্ষণ করতে চাই। এটি শিশুদের মধ্য দিয়ে শুরু হওয়া উচিত, এবং এজন্য 'ফরেস্ট স্কুল' বা 'ওয়াইল্ড চার্চ' মতো কার্যক্রম মানুষ ও প্রকৃতির জন্য গুরুত্বপূর্ণ।' 

অধ্যাপক রিচার্ডসন জোর দিয়ে বলেন, শহরাঞ্চলে শুধু পার্ক স্থাপনই যথেষ্ট নয়, 'কীভাবে আমরা শহরের প্রকৃতিকে পবিত্র ও গুরুত্বপূর্ণ করে তুলব? এটি নিয়ে আরও গভীরভাবে কাজ করতে হবে।' 

Related Topics

টপ নিউজ

প্রকৃতি / নেপাল / ব্রিটেন / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • বাজেট প্রণোদনায় চাঙ্গা বৈদ্যুতিক গাড়ি খাতে বিনিয়োগের সম্ভাবনা
  • নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • ‘গ্রিন প্রাইম মিনিস্টার’-এর নেতৃত্বে দেশ এগিয়ে চলছে: সাইমুম পারভেজ
  • কৃষির আধুনিকায়ন ও সার নিরাপত্তা জোরদারে চীনের সাথে ‘জিটুজি’ চুক্তি বাংলাদেশের

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]