মালদ্বীপে কেন ২০০৭ সালের পরে জন্ম নিলেই ধূমপান নিষিদ্ধ?
মালদ্বীপে নতুন প্রজন্মের জন্য ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ২০০৭ সালের জানুয়ারির পর জন্মগ্রহণকারীরা আর দেশটিতে তামাকজাত পণ্য কিনতে, ব্যবহার করতে বা বিক্রি করতে পারবেন না। ১ নভেম্বর থেকে কার্যকর হওয়া এই আইন কার্যত মালদ্বীপকেই বিশ্বের একমাত্র দেশ হিসেবে চিহ্নিত করেছে, যেখানে ধূমপানে প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞা রয়েছে।
