নির্বাচনী প্রস্তুতি সভায় যেসব বিষয়ে আলোচনা হয়েছে
জাতীয় নির্বাচন বানচালে ভেতরের বা বাইরের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, 'নির্বাচন বানচালের জন্য ভেতর থেকে, বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয়, বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা করবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। সে কারণে এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। যত ঝড়-ঝঞ্ঝাই আসুক না কেন, সেটা অতিক্রম করতে হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ২৯ অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
