Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
টিবিএসে সংবাদ প্রচার: নিখোঁজের আড়াই মাস পর পরিবারের কাছে ফিরল আয়েশা, ৩ অপহরণকারী গ্রেপ্তার

বাংলাদেশ

জনি রায়হান
28 October, 2025, 10:20 pm
Last modified: 28 October, 2025, 10:48 pm

Related News

  • নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • টিবিএসে সংবাদ প্রকাশের পর অভিযানে ৫৫ বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

টিবিএসে সংবাদ প্রচার: নিখোঁজের আড়াই মাস পর পরিবারের কাছে ফিরল আয়েশা, ৩ অপহরণকারী গ্রেপ্তার

গত ১০ আগস্ট সকাল সাড়ে ৭টায় রাজধানীর মোহাম্মদপুর এলাকার নবীনগর হাউজিংয়ে নিজ বাসা থেকে স্কুলে যাওয়ার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয় শিশুটি।  
জনি রায়হান
28 October, 2025, 10:20 pm
Last modified: 28 October, 2025, 10:48 pm
ছবি: জনি রায়হান/টিবিএস

রাজধানীতে শিশু নিখোঁজের বেশ কয়েকটি ঘটনা নিয়ে গত ২০ আগস্ট একটি প্রতিবেদন প্রচার করে টিবিএস মাল্টিমিডিয়া। সেই প্রতিবেদনে দেখানো হয় কীভাবে ১১ বছর বয়সী ৫ম শ্রেণির ছাত্রী আয়েশা আক্তার রামিসা নিখোঁজ হয়েছে। 

গত ১০ আগস্ট সকাল সাড়ে ৭টায় রাজধানীর মোহাম্মদপুর এলাকার নবীনগর হাউজিংয়ে নিজ বাসা থেকে স্কুলে যাওয়ার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয় শিশুটি।   

টিবিএসের সেই সংবাদের পর আয়েশা নিখোঁজের ঘটনা নিয়ে কাজ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট। প্রায় আড়াই মাস পর নারায়ণগঞ্জ শহর থেকে উদ্ধার হয় নিখোঁজ আয়েশা। শিশুটিকে অপহরণের সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। গত ২৭ অক্টোবর আদালতের মাধ্যমে আয়েশাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

দীর্ঘ আড়াই মাস পর সন্তানকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা আয়েশার পরিবারের সদস্যরা। আয়েশাকে দেখতে ছুটে এসেছেন তার আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি সবাই। 

আয়েশার মা মাকসুদা বেগম বলেন, 'মেয়ে নিখোঁজের পর থেকে শোকে পাগল হয়ে গিয়েছিলাম। দিনের পর দিন শুধু কান্নাকাটি করছি। আপনারা টিবিএসে রিপোর্ট করেছেন। এরপর থানা পুলিশের সবাই এটা নিয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে। তাই আমার মেয়েকে ফিরে পাইছি। যারা এই অপহরণে জড়িত তাদের যেন কঠিন শাস্তি হয়।'

আয়েশার বাবা আলমগীর হোসেন তার মেয়ের নিখোঁজ সংবাদ প্রচারের জন্য টিবিএস মাল্টিমিডিয়া ধন্যবাদ জানান। 

আয়েশার বাবা মো. আলমগীর হোসেন বলেন, 'টিবিএসে এই সংবাদ প্রচার না করলে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন এত কাজ করত না। বহু মানুষ এই খবর দেখেছে। প্রশাসনের সবাইকে ধন্যবাদ তারা আমার মেয়েকে উদ্ধারের জন্য অনেক পরিশ্রম করেছে।' 

তিনি বলেন, এই চক্র যেন আর কারো ক্ষতি করতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে। তাদের কঠিন শাস্তি হোক, এটাই চাওয়া।' 

আয়েশার পরিবার ও তদন্ত সংশ্লিষ্টরা জানান, এই অপহরণের নেপথ্যে ছিলেন আয়েশার নিজ বাসার পঞ্চম তলার রাশিদা বেগম নাম। তিনি পরিকল্পিতভাবে আয়েশাকে অপহরণ করে নিয়ে যান নারায়ণগঞ্জে। তার সাথে ছিলেন খাদিজা নামের আরও এক নারী। তাদের পরিকল্পনা ছিল আয়েশাকে বিদেশে পাচার করা। 

আয়েশার স্বজনরা বলছেন, অপহরণকারী ওই নারীকে দীর্ঘদিন ধরে চেনেন তারা। তিনি দাইয়ের কাজ করেন ওই এলাকায়। থাকতেন তাদের বাসাতেই।

জানতে চাইলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারের উপ পরিদর্শক (এসআই) মোছা. মাছুমা জানান, এই ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত আয়েশাকে তার বাবার জিম্মায় দিয়েছেন।

Related Topics

টপ নিউজ

নারায়ণগঞ্জ / উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • সরকার একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: শফিকুর রহমান 
  • গাজীপুরে বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাবা-ছেলে আটক, উদ্ধার ১৮টি দেশীয় পাখি
  • টিবিএসে সংবাদ প্রকাশের পর অভিযানে ৫৫ বিরল প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]