শিক্ষাখাত নিয়ে বিএনপির পরিকল্পনা জানালেন তারেক রহমান
বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হবে জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্রের সুরক্ষায় উপযুক্ত শিক্ষা ব্যবস্থা প্রয়োজন। প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত প্রতিভা আছে। সেই প্রতিভা বের করে আনতে হবে। ২৫ অক্টোবর বিকেলে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনার ওপর স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
