ঢাবিতে উচ্ছেদ অভিযানে ডাকসু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন এবং এমআরটি পুলিশের সমন্বয়ে একটি দল উচ্ছেদ অভিযান চালিয়েছে ক্যাম্পাসে। এ সময় ভবঘুরে মানুষের পাশাপাশি উচ্ছেদ করা হয় ভাসমান দোকান ও মেট্রোরেলের নিচের অবৈধ রিকশা স্ট্যান্ড। ২৩ অক্টোবর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে থেকে শুরু হয় এ অভিযান।
