Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: সালাহউদ্দিন 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
15 October, 2025, 09:25 pm
Last modified: 15 October, 2025, 09:36 pm

Related News

  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল
  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই: সালাহউদ্দিন 

গণভোটের প্রয়োজনীয়তা ব্যাখা করে তিনি বলেন, ‘গণভোটের মধ্য দিয়ে জনগণ সংসদকে এমন একটা কর্তৃত্ব দেয়, যাতে সেটা বাস্তবায়নের বাধ্যবাধকতা থাকে।’ 
টিবিএস রিপোর্ট 
15 October, 2025, 09:25 pm
Last modified: 15 October, 2025, 09:36 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের ডাকা জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন বলেন, সংস্কার সারা দেশের মানুষ চায়, আমরাও চাই। যারাই ক্ষমতায় আসুক, তাদের এই সংস্কার বাস্তবায়ন করতেই হবে।

তিনি সাংবাদিকদের বলেন, 'জুলাই জাতীয় সনদে সবাই স্বাক্ষর করব। যেসব বিষয়ে ভিন্নমত আছে বা নোট অব ডিসেন্ট রয়েছে, তা দফাভিত্তিকভাবে উল্লেখ থাকতে হবে। কারণ, নোট অব ডিসেন্ট দেওয়ার জন্যই আমরা জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা করেছি। সব বিষয়ে সবাই একমত হলে আলোচনার প্রয়োজন থাকত না।'

সালাহউদ্দিন বলেন, 'যারা নোট অব ডিসেন্ট দিয়েছে, সেটা নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়, তাহলে তারা সেভাবে বাস্তবায়ন করতে পারবে। এখন একই রকম কথা সব নোট অব ডিসেন্ট দেওয়া দফাগুলোতে উল্লেখ থাকবে। সেটা আরো শক্ত হলো।'

জুলাই জাতীয় সনদের গণভোটে 'না' ভোটের সংখ্যা হাতে গোনা যাবে বলে মনে করেন সালাহউদ্দিন। গণভোটের প্রয়োজনীয়তা ব্যাখা করে তিনি বলেন, 'গণভোটের মধ্য দিয়ে জনগণ সংসদকে এমন একটা কর্তৃত্ব দেয়, যাতে সেটা বাস্তবায়নের বাধ্যবাধকতা থাকে।' 

বৈঠকে নির্বাচনের বিষয়ে কী কথা হয়েছে, তা জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, 'প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করছি। জুলাই সনদ প্রণয়ন হোক বা অন্যান্য কর্মকাণ্ড হোক, সবকিছুর লক্ষ্য হবে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন করা।'

Related Topics

টপ নিউজ

জুলাই সনদ / বিএনপি / সালাহউদ্দিন আহমদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • ফাইল ছবি: সংগৃহীত
    শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
    ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    ডলারের দাম আবার কেন বাড়ছে?

Related News

  • জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল
  • ইসিতে হিসাব দিল বিএনপি: সর্বশেষ অর্থবছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা
  • বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

3
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

5
ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

6
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম আবার কেন বাড়ছে?

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]