Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
অন্তর্বর্তী সরকারের ১৩ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৬০ জন, আহত ৮ হাজারের বেশি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 October, 2025, 11:15 am
Last modified: 15 October, 2025, 11:19 am

Related News

  • কেন ‘ফাদার আমির’-এর মৃত্যুতে কাতারে বিশ্বনেতাদের ঢল?
  • দেশে বন্যায় মৃত্যু বেড়ে ৫১, সাত জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ
  • টানা বৃষ্টিতে টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিটি মারা গেছে
  • বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু
  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ

অন্তর্বর্তী সরকারের ১৩ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৬০ জন, আহত ৮ হাজারের বেশি

রাজনৈতিক পরিচয় অনুযায়ী নিহতদের মধ্যে বিএনপির ১০৪ জন, আওয়ামী লীগের ৩৮ জন, জামায়াতের ৩ জন, এনসিপির ১ জন এবং পার্বত্য এলাকার ইউপিডিএফ সংগঠনের ১০ জন রয়েছেন।
টিবিএস রিপোর্ট
15 October, 2025, 11:15 am
Last modified: 15 October, 2025, 11:19 am
ফাইল ছবি: টিবিএস

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর গত ১৩ মাসে রাজনৈতিক সহিংসতায় অন্তত ১৬০ জন নিহত ও ৮ হাজার ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। 

মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংগঠনটি জানায়, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলেও দেশে রাজনৈতিক সহিংসতা ও মানবাধিকার পরিস্থিতিতে প্রত্যাশিত উন্নতি হয়নি। বরং রাজনৈতিক সংঘর্ষ, নারী ও শিশু নির্যাতন, সাংবাদিক নির্যাতন, মব সহিংসতা এবং ধর্মীয় স্থানে হামলার ঘটনা বেড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশে ১ হাজার ৪৭টি রাজনৈতিক সহিংসতার ঘটনা নথিবদ্ধ হয়েছে। এর মধ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বে সবচেয়ে বেশি সহিংসতা ঘটে—এ সময় ৮৮ জন নিহত ও ৫ হাজার ৩৩৭ জন আহত হন। বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে ৩৪ জন নিহত ও ১ হাজার ১৪১ জন আহত, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে ১২ জন নিহত ও ২৫০ জন আহত, আর এনসিপির দ্বন্দ্বে ৬২ জন আহত হয়েছেন।

রাজনৈতিক পরিচয় অনুযায়ী নিহতদের মধ্যে বিএনপির ১০৪ জন, আওয়ামী লীগের ৩৮ জন, জামায়াতের ৩ জন, এনসিপির ১ জন এবং পার্বত্য এলাকার ইউপিডিএফ সংগঠনের ১০ জন রয়েছেন। এছাড়া ৪ জনের রাজনৈতিক পরিচয় শনাক্ত করা যায়নি।

এইচআরএসএস জানিয়েছে, রাজনৈতিক সহিংসতার পেছনে আধিপত্য বিস্তার, প্রতিশোধপরায়ণতা, সমাবেশকেন্দ্রিক সংঘর্ষ, দলীয় কমিটি গঠন নিয়ে বিরোধ, চাঁদাবাজি ও স্থাপনা দখলের মতো কারণগুলো উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। রাজনৈতিক সহিংসতার পাশাপাশি চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ও নারী নির্যাতনের ঘটনাও বেড়েছে—যা জনমনে ভয় ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের মধ্যে উত্তেজনা, ৫–৭ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ এলাকায় সংঘর্ষ, ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির 'জুলাই পদযাত্রা' কেন্দ্রিক সহিংসতা এবং আগস্টে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে একাধিক হতাহতের ঘটনা দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়েছে।

পূর্ববর্তী বছরের তুলনায় সহিংসতার মাত্রাও বেড়েছে। ২০২১ সালে ৮২ জন, ২০২২ সালে ৯২ জন এবং ২০২৩ সালে ৯৬ জন নিহত হলেও চলতি বছরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬০ জনে।

মানবাধিকার পরিস্থিতির অবনতিতে উদ্বেগ জানিয়ে এইচআরএসএস বলেছে, আইনের শাসন ও রাজনৈতিক সংস্কৃতিতে জবাবদিহিতা প্রতিষ্ঠা না হলে সহিংসতা আরও বিস্তার লাভ করবে। সংগঠনটি রাজনৈতিক দল, সরকার, সুশীল সমাজ ও নাগরিকদের মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে।
 

Related Topics

টপ নিউজ

রাজনৈতিক সহিংসতা / সহিংসতা / মৃত্যু / অন্তর্বর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন
  • মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
    মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ
  • ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
    ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Related News

  • কেন ‘ফাদার আমির’-এর মৃত্যুতে কাতারে বিশ্বনেতাদের ঢল?
  • দেশে বন্যায় মৃত্যু বেড়ে ৫১, সাত জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ
  • টানা বৃষ্টিতে টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত বন্য মা হাতিটি মারা গেছে
  • বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু
  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিডা, বেজা ও পিপিপি বিলুপ্ত করে 'ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬' পাস, বিরোধী দলের আপত্তি

2
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন এইচএসসি পরীক্ষার্থীরা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা-সিলেট রুটে বিরতিহীন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ ট্রেন চালুর অনুমোদন, ঢাকা-কুড়িগ্রাম রুটেও আসছে নতুন ট্রেন

4
মেসির সঙ্গে প্রথম সাক্ষাতের সময় ইয়ামাল ছিলেন শিশু, আর মেসি ছিলেন ২০ বছর বয়সী এক উদীয়মান তারকা। ছবি: সংগৃহীত
খেলা

মেসির কোলের সেই শিশুই এখন ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে তার প্রতিপক্ষ

5
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জসংক্রান্ত একটি বিতর্কিত ব্যানার নিয়ে উদযাপন করেন কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়। ছবি: রয়টার্স
খেলা

ফাইনালে উঠে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

6
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]