Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
সিলেটে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই নেতার অনুসারীদের সংঘর্ষ, আহত ১০

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 October, 2025, 12:35 pm
Last modified: 10 October, 2025, 12:39 pm

Related News

  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে প্রধানমন্ত্রী, বৃষ্টিতে ভিজে স্বাগত জানালেন চা শ্রমিকরা
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • বিদ্যুতের প্রিপেইড মিটারে ২০০ ডিজিটের টোকেন! সিলেটে রিচার্জ নিয়ে গ্রাহকের ভোগান্তির একশেষ

সিলেটে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দুই নেতার অনুসারীদের সংঘর্ষ, আহত ১০

স্থানীয় বিএনপি কর্মীদের মতে, সিলেট-২ আসনে আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরেই মাঠে আছেন তাহসিনা রুশদীর লুনা। সম্প্রতি যুক্তরাজ্য প্রবাসী নেতা ও তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত হুমায়ুন কবিরও সক্রিয় হয়েছেন।
টিবিএস রিপোর্ট
10 October, 2025, 12:35 pm
Last modified: 10 October, 2025, 12:39 pm
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া সেতু ও থানা গেটের সামনে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত

সিলেটের বিশ্বনাথে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হন। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া সেতু ও থানা গেটের সামনে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ হয়। আজ শুক্রবারও (১০ অক্টোবর) পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় বিএনপি কর্মীদের মতে, সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরেই মাঠে আছেন তাহসিনা রুশদীর লুনা। তিনি এ আসনের সাবেক সংসদ সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী। সম্প্রতি যুক্তরাজ্য প্রবাসী নেতা হুমায়ুন কবিরও সক্রিয় হয়েছেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। তাদের মনোনয়ন ঘিরে স্থানীয়ভাবে দুটি পক্ষ সক্রিয়।

সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'সিলেট থেকে হুমায়ুন নির্বাচন করবেন।' এরপর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে, যার জেরেই বৃহস্পতিবার রাতে সংঘর্ষ ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে হুমায়ুন কবিরের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশকে ঘিরে বুধবার থেকেই লুনা সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। রাত সাড়ে ৯টার দিকে হুমায়ুনের সমর্থকরা সমাবেশ শেষে পৌর শহরে মিছিল বের করলে বাসিয়া ব্রিজ এলাকায় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ধাওয়া–পাল্টা ধাওয়া শুরু হয়। এতে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যানবাহন চলাচল স্থবির হয়ে পড়ে। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) আশরাফুজ্জামান জানান, লুনা ও হুমায়ুন পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। তিনি বলেন, 'সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি, তবে কারও অবস্থা গুরুতর নয়।'

স্থানীয় বিএনপি নেতারা জানান, এম ইলিয়াস আলীর 'গুমের' পর গত ১৩ বছরে তাহসিনা রুশদীর লুনা ধীরে ধীরে সিলেট-২ আসনে প্রভাবশালী হয়ে ওঠেন। স্বামীর জনপ্রিয়তা ও নিজের তৎপরতায় তিনি স্থানীয় বিএনপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এবং এতদিন এই আসনে দলের একক প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন।

২০১২ সালের ১৭ এপ্রিল ইলিয়াস নিখোঁজ হওয়ার পর বিএনপি একবারই, অর্থাৎ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। ওই নির্বাচনে সিলেট-২ আসনে তাহসিনা মনোনয়ন পেলেও আদালতের আদেশে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর হুমায়ুন কবির সিলেট-২ আসনে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করলে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়। বিএনপি মহাসচিবের সাম্প্রতিক মন্তব্যের পর থেকেই তাহসিনা ও হুমায়ুন পক্ষের কর্মীদের মধ্যে তৎপরতা ও বিরোধ আরও বেড়ে যায়।

Related Topics

টপ নিউজ

বিএনপি / সিলেট / সংঘর্ষ / মনোয়নপ্রত্যাশী / আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • বিএনপি সরকারকে অবশ্যই সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে প্রধানমন্ত্রী, বৃষ্টিতে ভিজে স্বাগত জানালেন চা শ্রমিকরা
  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • বিদ্যুতের প্রিপেইড মিটারে ২০০ ডিজিটের টোকেন! সিলেটে রিচার্জ নিয়ে গ্রাহকের ভোগান্তির একশেষ

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]