Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
ল্যাবএইড এআইয়ের উদ্বোধন করলেন সাকিফ শামীম

কর্পোরেট

প্রেস রিলিজ
08 October, 2025, 10:35 pm
Last modified: 08 October, 2025, 10:46 pm

Related News

  • ল্যাবএইডের এআই উদ্যোগ: স্বাস্থ্য প্রযুক্তিতে দেশীয় ডেভেলপারদের নেতৃত্বে নতুন দিগন্ত
  • একটি ব্লু ইকোনমি’র স্বপ্ন: মৎস্য সম্পদের টেকসই ব্যবহার
  • বিশ্ব হার্ট দিবসে ল্যাবএইডের বিশেষ সেবা পক্ষ, চলবে ১৫ অক্টোবর পর্যন্ত
  • ল্যাবএইডে ‘ভুল চিকিৎসায়’ কিডনি নষ্ট, ভুক্তভোগীকে কেন কোটি টাকা ক্ষতিপূরণ নয়: হাইকোর্ট

ল্যাবএইড এআইয়ের উদ্বোধন করলেন সাকিফ শামীম

প্রেস রিলিজ
08 October, 2025, 10:35 pm
Last modified: 08 October, 2025, 10:46 pm

দেশের স্বাস্থ্যসেবা খাতে বড় ধরনের পরিবর্তন আনার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ল্যাবএইড গ্রুপের নতুন কনসার্ন 'ল্যাবএইড এআই'। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর সহায়তায় দ্রুত ও কার্যকর চিকিৎসা সেবা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই প্রযুক্তি–নির্ভর পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যসেবা একটি নতুন যুগে প্রবেশ করল। মানবিক সহানুভূতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে 'ল্যাবএইড এআই' চিকিৎসা ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবে।

এই যাত্রায় বাজারে আসছে দুটি যুগান্তকারী সমাধান- চিকিৎসকদের জন্য LABAID-GPT এবং সর্বক্ষেত্রিক এআই সহকারী LUNA।

চিকিৎসকদের জন্য তৈরি LABAID-GPT আন্তর্জাতিক গাইডলাইন ও ক্লিনিক্যাল ডেটা বিশ্লেষণ করে প্রমাণভিত্তিক ফলাফল প্রদানে সক্ষম। এটি চিকিৎসকদের দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে এবং রোগ নির্ণয়ের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। ফলে রোগীরা সময়মতো উন্নত সেবা পাবেন।

অন্যদিকে, LUNA একটি বহুমুখী এআই চ্যাটবট ও ব্যক্তিগত সহকারী, যা চিকিৎসা ছাড়াও ব্যাংকিং, কর্পোরেট ও আইনসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এটি একইসঙ্গে আটটি ভিন্ন চরিত্রে কাজ করতে সক্ষম। যেমন নার্স, ডাক্তার সহকারী, ব্যাংকার বা আইনজীবী হিসেবে ব্যবহারকারীদের বিভিন্ন কাজে সহায়তা করবে।

এই উদ্যোগের নেতৃত্বে রয়েছেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ উদ্যোক্তা সাকিফ শামীম। তাঁর দূরদর্শী নেতৃত্বে ল্যাবএইড গ্রুপ ইতিমধ্যেই দেশের স্বাস্থ্যসেবায় প্রযুক্তি–নির্ভর রূপান্তরের অগ্রদূত হিসেবে পরিচিতি পেয়েছে।

সাকিফ শামীম বলেন, "আমাদের লক্ষ্য সহজ- উন্নত প্রযুক্তি ব্যবহার করে মানুষের জন্য গুণগত ও সহজলভ্য চিকিৎসা সেবা নিশ্চিত করা। LUNA ও LABAID-GPT ডাক্তারদের আরও শক্তিশালী করবে এবং রোগীদের দ্রুত, নির্ভুল সেবা দেবে। এটি কেবল শুরু- বাংলাদেশের স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ গড়াই আমাদের উদ্দেশ্য।"

ল্যাবএইড এআই ইতোমধ্যেই আটটি পেটেন্টসহ দক্ষিণ এশীয় অঞ্চলে এক বিরল মাইলফলক অর্জন করেছে, যা বাংলাদেশের চিকিৎসা প্রযুক্তিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Related Topics

ল্যাবএইড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • ল্যাবএইডের এআই উদ্যোগ: স্বাস্থ্য প্রযুক্তিতে দেশীয় ডেভেলপারদের নেতৃত্বে নতুন দিগন্ত
  • একটি ব্লু ইকোনমি’র স্বপ্ন: মৎস্য সম্পদের টেকসই ব্যবহার
  • বিশ্ব হার্ট দিবসে ল্যাবএইডের বিশেষ সেবা পক্ষ, চলবে ১৫ অক্টোবর পর্যন্ত
  • ল্যাবএইডে ‘ভুল চিকিৎসায়’ কিডনি নষ্ট, ভুক্তভোগীকে কেন কোটি টাকা ক্ষতিপূরণ নয়: হাইকোর্ট

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]