Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বাস করা ৭৩ বছর বয়সি নারীকে ফেরত পাঠানো হলো ভারতে

আন্তর্জাতিক

বিবিসি
27 September, 2025, 08:35 am
Last modified: 27 September, 2025, 08:37 am

Related News

  • যুক্তরাষ্ট্রের চাপে খামেনির জানাজায় অংশ নেয়নি অন্তত ১৩ দেশ: ইরানি গণমাধ্যম
  • নেতানিয়াহুর সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার, ও জানে ‘আসল বস কে’: ট্রাম্প
  • ২৫০ বছরে আমেরিকা: একই সঙ্গে জৌলুস আর অবক্ষয়ের দোলাচল
  • আমেরিকান কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার
  • আমরা 'নাইস', তাই খামেনির জানাজার জন্য এক সপ্তাহের বিরতি দিয়েছি: ট্রাম্প

৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বাস করা ৭৩ বছর বয়সি নারীকে ফেরত পাঠানো হলো ভারতে

এসাইলামের আবেদন বাতিল হওয়ার পর, ভারতে ফেরার জন্য সঠিক কাগজপত্র না থাকায় তিনি যুক্তরাষ্ট্রেই থেকে যান। এরপর থেকে তাকে প্রতি ছয় মাস অন্তর অভিবাসন কর্তৃপক্ষের কাছে হাজিরা দিতে হতো। এমনই এক হাজিরা দিতে গিয়েই তাকে সান ফ্রান্সিসকোতে গ্রেপ্তার করা হয়।
বিবিসি
27 September, 2025, 08:35 am
Last modified: 27 September, 2025, 08:37 am
৭৩ বছর বয়সী হরজিৎ কৌর।

যুক্তরাষ্ট্রে ৩০ বছরের বেশি সময় ধরে বসবাসকারী ৭৩ বছর বয়সী এক শিখ বৃদ্ধাকে জোরপূর্বক ভারতে নির্বাসিত করা হয়েছে।

হরজিৎ কৌর নামের ওই বৃদ্ধাকে গত ৮ সেপ্টেম্বর মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই)-র কর্মকর্তারা গ্রেপ্তার করেন। এই ঘটনায় শিখ সম্প্রদায়ের মধ্যে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

পাঞ্জাবের রাজনৈতিক অস্থিরতা থেকে বাঁচতে ১৯৯১ সালে তিনি তার দুই কিশোর ছেলেকে নিয়ে ক্যালিফোর্নিয়ায় চলে আসেন। এরপর থেকে তিনি সেখানেই থাকতেন এবং কাজ করতেন, যদিও যুক্তরাষ্ট্রে এসাইলাম বা আশ্রয়প্রার্থীতার জন্য তার একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল।

তার আইনজীবী দীপক আহলুওয়ালিয়া অভিযোগ করেছেন যে, কোনো অপরাধমূলক রেকর্ড না থাকা সত্ত্বেও মিসেস কৌরের সাথে আইসিই কর্মকর্তারা 'অগ্রহণযোগ্য' আচরণ করেছেন।

আইনজীবী জানান, ১৯ সেপ্টেম্বর মিসেস কৌরকে জর্জিয়ার একটি আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং ২২ সেপ্টেম্বর তাকে ভারতে নির্বাসিত করা হয়। তাকে যুক্তরাষ্ট্রে নিজের বাড়িতে শেষবারের মতো যাওয়ার বা পরিবার-বন্ধুদের কাছ থেকে ঠিকমতো বিদায় নেওয়ার কোনো সুযোগই দেওয়া হয়নি।

ইনস্টাগ্রামে একটি ভিডিওতে আহলুওয়ালিয়া মিসেস কৌরের সাথে হওয়া দুর্ব্যবহারকে 'অগ্রহণযোগ্য' বলে বর্ণনা করেন। তিনি বলেন, আটক অবস্থায় প্রায় ৬০-৭০ ঘণ্টা তাকে কোনো বিছানা দেওয়া হয়নি। দুটো হাঁটু প্রতিস্থাপনের অস্ত্রোপচার হওয়া সত্ত্বেও তাকে মেঝেতে ঘুমাতে বাধ্য করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, ওষুধ খাওয়ার জন্য তাকে বরফ দেওয়া হয়েছিল এবং তিনি খেতে পারবেন এমন খাবারও তাকে দেওয়া হয়নি। 

দিল্লিতে নামার পর 'টাইমস অফ ইন্ডিয়া' সংবাদপত্রকে মিসেস কৌর বলেন, 'এতদিন ( যুক্তরাষ্ট্রে) থাকার পর হঠাৎ করে আপনাকে আটক করে এইভাবে নির্বাসিত করা হলে, এই অপমান সহ্য করার চেয়ে মরে যাওয়াও ভালো।'

সান ফ্রান্সিসকোর হারকিউলিস শহরে বসবাসকারী কৌর দুই দশক ধরে একটি শাড়ির দোকানে দর্জির কাজ করেছেন এবং নিয়মিত কর দিয়েছেন। আইন অনুযায়ী, এসাইলামের আবেদন প্রক্রিয়া চলাকালীন আইনত বসবাস এবং কাজ করার অনুমতি রয়েছে।

এসাইলামের আবেদন বাতিল হওয়ার পর, ভারতে ফেরার জন্য সঠিক কাগজপত্র না থাকায় তিনি যুক্তরাষ্ট্রেই থেকে যান। এরপর থেকে তাকে প্রতি ছয় মাস অন্তর অভিবাসন কর্তৃপক্ষের কাছে হাজিরা দিতে হতো। এমনই এক হাজিরা দিতে গিয়েই তাকে সান ফ্রান্সিসকোতে গ্রেপ্তার করা হয়।

তার গ্রেপ্তারের ঘটনায় শিখ সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে এবং সমর্থকরা ক্যালিফোর্নিয়ায় বিক্ষোভ প্রদর্শন করেন।

মিসেস কৌরের গ্রেপ্তার ও নির্বাসনের ঘটনাটি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কঠোর প্রয়োগের আবহে ঘটেছে। যদিও ট্রাম্প 'সবচেয়ে খারাপদের' নির্বাসিত করার কথা বলেছেন, সমালোচকরা বলছেন, কোনো অপরাধমূলক রেকর্ড না থাকা সত্ত্বেও অনেক অভিবাসী, যারা আইন মেনে চলেন, তারাও এই নীতির শিকার হচ্ছেন।

বর্তমানে মার্কিন অভিবাসন আদালতে ৩৭ লক্ষেরও বেশি এসাইলামের মামলা বিচারাধীন রয়েছে।

Related Topics

টপ নিউজ

এসাইলাম / আশ্রয়প্রার্থী / যুক্তরাষ্ট্র / শিখ / অভিবাসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি বিভার। ছবি: সিবিসি
    বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর
  • কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
    কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

Related News

  • যুক্তরাষ্ট্রের চাপে খামেনির জানাজায় অংশ নেয়নি অন্তত ১৩ দেশ: ইরানি গণমাধ্যম
  • নেতানিয়াহুর সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার, ও জানে ‘আসল বস কে’: ট্রাম্প
  • ২৫০ বছরে আমেরিকা: একই সঙ্গে জৌলুস আর অবক্ষয়ের দোলাচল
  • আমেরিকান কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার
  • আমরা 'নাইস', তাই খামেনির জানাজার জন্য এক সপ্তাহের বিরতি দিয়েছি: ট্রাম্প

Most Read

1
একটি বিভার। ছবি: সিবিসি
আন্তর্জাতিক

বন্যা সমস্যার সমাধানে ৪০০ বছর আগে বিলুপ্ত হওয়া এক প্রাণীকে ফিরিয়ে এনেছে এই শহর

2
কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের ৩,০০০ কোটি টাকা ফেরত দিতে পারছে না আইসিবি, গ্যারান্টির মেয়াদ আরও ৩ বছর বাড়ানোর আবেদন

3
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

4
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

5
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

6
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]