Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
বাংলাদেশে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ

ইউএনবি
24 September, 2025, 12:25 pm
Last modified: 24 September, 2025, 12:30 pm

Related News

  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো

বাংলাদেশে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতের প্রতিশ্রুতি দিলেন প্রধান উপদেষ্টা

নির্বাচনী প্রক্রিয়ার সুষ্ঠুতা নিশ্চিতে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
ইউএনবি
24 September, 2025, 12:25 pm
Last modified: 24 September, 2025, 12:30 pm
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি/ইউএনবি

আগামী ফেব্রুয়ারিতে দেশের ইতিহাসের অন্যতম স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। নির্বাচনী প্রক্রিয়ার সুষ্ঠুতা নিশ্চিতে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ৮০তম সাধারণ পরিষদের সভার ফাঁকে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনাকালে এসব বলেন প্রধান উপদেষ্টা।

উচ্চপর্যায়ের বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন অধ্যাপক ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেওয়ার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা।

প্রেস সচিব বলেন, তাদের সংক্ষিপ্ত আলোচনায় অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, আসন্ন জাতীয় নির্বাচন এবং অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়ের প্রসঙ্গ উঠে আসে।

এ সময় তার নির্বাচনী এলাকায় বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের অবদানের আন্তরিক প্রশংসা করেন প্রধানমন্ত্রী আলবানিজ। এমনকি কথা প্রসঙ্গে তিনি কয়েক বছর আগে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদানের কথাও স্মরণ করেন।

পরে জাতিসংঘ মহাসচিবের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্থায়নবিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালনকারী নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তাদের আলোচনায় বৈশ্বিক দক্ষিণে স্বাস্থ্যবীমার সম্প্রসারণের বিষয়টি বিশেষভাবে উঠে আসে।

এছাড়াও আর্থিক খাতে উদ্ভাবন, যেমন জীবন ও স্বাস্থ্যবীমা, দীর্ঘমেয়াদি সঞ্চয় এবং পেনশন স্কিম প্রসারেও গুরুত্বারোপ করেন তারা। এ সময় আর্থিক অন্তর্ভুক্তির বিষয়েও বিশেষ জোর দেওয়া হয়।

ড. ইউনূস মাতৃস্বাস্থ্যের জন্য বিশেষায়িত ঋণ সুবিধার প্রয়োজনীয়তা তুলে ধরেন। ডিজিটাল স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ নারীদেরকে শীর্ষ চিকিৎসকদের সঙ্গে যুক্ত করা গেলে অসংখ্য প্রাণ রক্ষা সম্ভব বলেও প্রস্তাব দেন তিনি।

বৈঠকে বৈশ্বিক ওষুধশিল্পের পুনর্গঠনেরও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে সামাজিক ব্যবসা হিসেবে পরিচালনার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠক শেষে নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুসের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে উভয়ের যৌথ অগ্রাধিকারের বিষয় ও সাম্প্রতিক বৈশ্বিক স্বাস্থ্য উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

দিনের শেষে উন্নয়নে ফ্যাশনের ভূমিকা বিষয়ক অনুষ্ঠান এবং সামাজিক উদ্ভাবনে সরকারি-বেসরকারি খাতের সহযোগিতা নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন ড.ইউনূস।

Related Topics

টপ নিউজ

প্রধান উপদেষ্টা / অধ্যাপক মুহাম্মদ ইউনূস / নির্বাচন / গ্রহণযোগ্য নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • ফাইল ছবি: সংগৃহীত
    শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
    ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    ডলারের দাম আবার কেন বাড়ছে?

Related News

  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

3
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

5
ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

6
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম আবার কেন বাড়ছে?

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]