শিশুর জন্মগত ত্রুটির চিকিৎসায় দেরি নয়
শিশুর জন্মগত ত্রুটি হলো জন্মের সময় উপস্থিত গঠনগত সমস্যা, যা শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। এর মধ্যে হাত-পায়ের বিকৃতি, অতিরিক্ত আঙ্গুল, রক্তনালীর টিউমার, ঠোঁট ও তালু কাটা অন্যতম। এসব সমস্যার জন্য শিশুর শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক বিকাশও প্রভাবিত হতে পারে। আধুনিক প্লাস্টিক সার্জারির মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব। শিশুকে জন্মের পর পর দ্রুত চিকিৎসকের কাছে নিলে এবং সার্জারি করলে এসব সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে টিবিএস ভালো থাকুনে জানিয়েছে ডা. তানভীর আহমেদ, সহযোগী অধ্যাপক, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জিারি।
