Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
জুলাই সনদ, পিআরের দাবিতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ; কোথায়, কখন, কোন দল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 September, 2025, 09:20 am
Last modified: 18 September, 2025, 11:28 am

Related News

  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল
  • সরকারি দলের এমপিদের সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জুলাই সনদ আদেশের লঙ্ঘন: শিশির মনির
  • জুলাই সনদ বাস্তবায়নে সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংঘাত হতে পারে: গোলাম পরওয়ার

জুলাই সনদ, পিআরের দাবিতে জামায়াতসহ ৭ দলের বিক্ষোভ আজ; কোথায়, কখন, কোন দল

টিবিএস রিপোর্ট
18 September, 2025, 09:20 am
Last modified: 18 September, 2025, 11:28 am
২০২৫ সালের ১৯ জুলাই সোহরওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনসহ অভিন্ন কয়েকটি দাবিতে আজ (১৮ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াতে ইসলামীসহ ৭টি রাজনৈতিক দল।

অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), খেলাফত আন্দোলন ও নেজামে ইসলাম পার্টি।

অভিন্ন দাবিগুলো হলো: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন করা, সংসদের উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং  স্বৈরাচারের 'দোসর' জাতীয় পার্টিসহ ১৪ দলের বিশেষ ট্রাইবুন্যালে বিচার ও কার্যক্রম নিষিদ্ধ করা।

বিকাল সাড়ে ৪টায় রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বিক্ষোভ ও সমাবেশ করবে জামায়াতে ইসলামী। আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত। বিক্ষোভ সমাবেশে জামায়াতের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। এদিন বাদ জোহর বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করবে দলটি।

একই দাবিতে আজ বাদ আছর বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ খেলাফত মজলিস। এছাড়া রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে রাশেদ প্রধানের নেতৃত্বে জাগপা, জাতীয় প্রেস ক্লাবের সামনে দুপুর সাড়ে ১২টায় খেলাফত আন্দোলন ও বিকাল ৩টায় প্রেস ক্লাবের সামনে থেকে খেলাফত মজলিস বিক্ষোভ মিছিল করবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ বলেন, 'এ দাবিগুলো জনগণের রক্তের দামে অর্জিত ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ রক্ষার শপথ। তাই এ আন্দোলনে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। বিক্ষোভ মিছিল ঐতিহাসিকভাবে সফল করে পাঁচ দফা দাবির বাস্তবায়নে শক্তিশালী জনমত গড়ে তোলা হবে এবং জুলাই–আগস্ট বিপ্লবের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যে-কারও খেয়ালিপনা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করবে জনগণ।'
 
Related Topics

টপ নিউজ

বিক্ষোভ / নির্বাচন / জুলাই সনদ / পিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল
  • সরকারি দলের এমপিদের সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জুলাই সনদ আদেশের লঙ্ঘন: শিশির মনির
  • জুলাই সনদ বাস্তবায়নে সরকার জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংঘাত হতে পারে: গোলাম পরওয়ার

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]