Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
ইউক্রেন যুদ্ধের পর প্রথমবারের মতো রাশিয়া-বেলারুশ যৌথ সামরিক মহড়া পর্যবেক্ষণ মার্কিন সামরিক কর্মকর্তাদের

আন্তর্জাতিক

রয়টার্স
17 September, 2025, 10:10 am
Last modified: 17 September, 2025, 10:11 am

Related News

  • ‘স্নাইপিংয়ের যুগ শেষ’: সস্তা ড্রোনের কাছে যেভাবে কাজ হারাচ্ছেন সামরিক স্নাইপাররা
  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ইউক্রেন যুদ্ধের পর প্রথমবারের মতো রাশিয়া-বেলারুশ যৌথ সামরিক মহড়া পর্যবেক্ষণ মার্কিন সামরিক কর্মকর্তাদের

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ওয়াশিংটন প্রথমবার এমন আমন্ত্রণ গ্রহণ করল।
রয়টার্স
17 September, 2025, 10:10 am
Last modified: 17 September, 2025, 10:11 am
যৌথ সামরিক মহড়া ‘জাপাদ-২০২৫’-এ রাশিয়া ও বেলারুশের পতাকা উড়ছে। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা প্রথমবারের মতো রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া পর্যবেক্ষণ করেছেন বলে নিশ্চিত করেছে পেন্টাগন। সোমবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই মহড়ায় অংশ নেন তারা। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ওয়াশিংটন প্রথমবার এমন আমন্ত্রণ গ্রহণ করল।

'জাপাদ–২০২৫' শীর্ষক মহড়া বেলারুশে অনুষ্ঠিত হয়। রয়টার্সসহ বিভিন্ন সংবাদমাধ্যমের ছবিতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের পর্যবেক্ষকরা সেখানে উপস্থিত ছিলেন।

বেলারুশ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। ২০২২ সালে ইউক্রেনে মস্কোর পূর্ণাঙ্গ আগ্রাসনের সময় দেশটি রাশিয়ার জন্য হামলার মঞ্চ তৈরি করেছিল। রাশিয়ার উপ–প্রতিরক্ষামন্ত্রী ইউনুস–বেক ইয়েভকুরভও এই মহড়ায় উপস্থিত ছিলেন।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল জানান, মিনস্কে অবস্থিত মার্কিন দূতাবাসের প্রতিরক্ষা বিষয়ক কূটনৈতিক কর্মকর্তাকে 'জাপাদ–২০২৫' মহড়ার 'ডিসটিংগুইশড ভিজিটরস ডে'–তে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সাম্প্রতিক দ্বিপাক্ষিক আলোচনার ইতিবাচক অগ্রগতির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এই আমন্ত্রণ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, বিভিন্ন দেশের সেনাদের মধ্যে এমন মহড়ায় যোগ দেওয়া স্বাভাবিক প্রক্রিয়া। মার্কিন প্রতিরক্ষা কূটনীতিক কর্মকর্তা আন্তর্জাতিক পর্যায়ের বড় প্রতিনিধিদলের অংশ হিসেবেই উপস্থিত ছিলেন। সময়সূচির কারণে নবনিযুক্ত কর্মকর্তা বিদায়ী কর্মকর্তার সঙ্গে একযোগে অংশ নেন।

এদিকে, ওয়াশিংটনের সঙ্গে বেলারুশের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত মিলছে। পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোন ভূপাতিত করার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মার্কিন কর্মকর্তারা বেলারুশে পৌঁছান।

পশ্চিমা বিশ্লেষকদের মতে, ট্রাম্প হয়তো বেলারুশকে রাশিয়া থেকে আলাদা করার চেষ্টা করছেন। তবে এমন সম্ভাবনা খুবই ক্ষীণ। আবার কারও মতে, রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক কাজে লাগিয়ে ইউক্রেন যুদ্ধের ইতি টানার প্রচেষ্টা থাকতে পারে।

ট্রাম্প সম্প্রতি বলেছেন, পোল্যান্ডে ড্রোন প্রবেশ হয়তো ভুলবশত ঘটেছে। এরপর তিনি বেলারুশের জাতীয় বিমান সংস্থা বেলাভিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। এতে সংস্থাটি বোয়িং বিমান কেনা-বেচা ও যন্ত্রাংশ সংগ্রহ করতে পারবে।

এই ছাড়ের পর বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ৫২ জন বন্দিকে মুক্তি দিতে সম্মত হন। এদের মধ্যে সাংবাদিক ও বিরোধী রাজনৈতিক নেতারাও রয়েছেন। লুকাশেঙ্কো নিয়মিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ রাখেন। তিনি মার্কিন দূত কোলের মাধ্যমে ট্রাম্পের স্বাক্ষর করা শুভেচ্ছাপত্রও পান।

বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর খ্রেনিকভ নিজে এসে দুই মার্কিন কর্মকর্তাকে স্বাগত জানান। এ সময় তাদের করমর্দন করতে দেখা যায় এবং তারা রুশ ভাষায় শুভেচ্ছা বিনিময় করেন।

রয়টার্স জানায়, মার্কিন কর্মকর্তাদের একজন বিমানবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ব্রায়ান শুপ। এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, সর্বশেষ ২০২১ সালে যুক্তরাষ্ট্র 'জাপাদ' মহড়া পর্যবেক্ষণ করেছিল।

Related Topics

টপ নিউজ

সামরিক মহড়া / মার্কিন সামরিক বাহিনী / ইউক্রেন যুদ্ধ / রাশিয়া / বেলারুশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • ‘স্নাইপিংয়ের যুগ শেষ’: সস্তা ড্রোনের কাছে যেভাবে কাজ হারাচ্ছেন সামরিক স্নাইপাররা
  • ইউক্রেনের আকাশযুদ্ধ: রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি সুইডেনের তৈরি ‘গ্রিপেন’
  • যুদ্ধ অবসান নিয়ে জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনার ‘কোনো অর্থ নেই’: পুতিন
  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]