এলডিসি উত্তরণ পিছিয়ে দিতে উদ্যোগ নিয়েছে সরকার: বাণিজ্য সচিব
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, এলডিসি উত্তরণ পিছিয়ে দিতে উদ্যোগ নিয়েছে সরকার। যদিও এই উদ্যোগের সফলতা নিয়ে খুব একটা আশাবাদী নন তিনি। র্যাপিট আয়োজিত যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও এলডিসি উত্তরণ নিয়ে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য দেন তিনি।
