Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 27, 2026
১৬ ডিসেম্বর থেকে ম্যানুয়াল পদ্ধতিতে বাণিজ্যিক জমি নিবন্ধন আবেদন বন্ধ: বিডা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 September, 2025, 10:05 am
Last modified: 15 September, 2025, 10:10 am

Related News

  • প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাবে চীনা বিনিয়োগ ও অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন: আশিক চৌধুরী 
  • বাংলাদেশকে শিল্পসমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করতে সরকার সবকিছুই করতে প্রস্তুত: মির্জা ফখরুল
  • ১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন
  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • ৪,১৮৯ কোটি টাকার অবকাঠামো প্রকল্পে গতি, বাস্তবায়নের পথে আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল

১৬ ডিসেম্বর থেকে ম্যানুয়াল পদ্ধতিতে বাণিজ্যিক জমি নিবন্ধন আবেদন বন্ধ: বিডা

১৬ ডিসেম্বরের পর নিবন্ধন অধিদপ্তরের এসব সেবা আর হাতে-কলমে দেওয়া হবে না বলে জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান।
টিবিএস রিপোর্ট
15 September, 2025, 10:05 am
Last modified: 15 September, 2025, 10:10 am
চ্ববি: সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বর থেকে ভূমি ক্রয় দলিলসহ বাণিজ্যিক জমি নিবন্ধনের পাঁচটি সেবার আবেদন আর ম্যানুয়ালি গ্রহণ করা হবে না। রোববার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

তিনি বলেন, ভূমি ক্রয় দলিল, ইজারা চুক্তিনামা, বায়না দলিল, ভূমি-সংক্রান্ত আমমোক্তারনামা নিবন্ধন ও নিবন্ধিত দলিলের নকল সরবরাহ—এই পাঁচটি সেবা এখন থেকে বিডার অনলাইন ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

তিনি জানান, ১৬ ডিসেম্বরের পর নিবন্ধন অধিদপ্তরের এসব সেবা আর হাতে-কলমে দেওয়া হবে না।

বিডার ওএসএস প্ল্যাটফর্ম

বিডা বিনিয়োগকারীদের সেবায় বড় পদক্ষেপ নিয়েছে। সংস্থাটি অনলাইন ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মে নিবন্ধন অধিদপ্তরের আরও পাঁচটি নতুন সেবা যুক্ত করেছে।

অনুষ্ঠানে সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে সব সেবা ডিজিটাল করেছে।

সচিব মো. লিয়াকত আলী মোল্লা সঠিক ফি প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এতে ভোগান্তি কমবে এবং দালালচক্র দূর হবে।

আগামী তিন মাসের মধ্যে ম্যানুয়াল পদ্ধতি বন্ধ হবে

বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, "যে সেবা ডিজিটাল করা হয়েছে, কিন্তু পাশাপাশি ম্যানুয়ালও চলছে, সেখানে ম্যানুয়াল প্রক্রিয়া বন্ধ করতে হবে। সরকারি প্রতিষ্ঠানে ম্যানুয়াল পদ্ধতি না থামালে ডিজিটাল সেবা কার্যকর হবে না। এজন্য সেবাগ্রহীতাদের সচেতনতা বাড়ানোও জরুরি।"

তিনি আরও জানান, আগামী তিন মাসের মধ্যে এসব সেবার অগ্রগতি পর্যালোচনা করা হবে। এছাড়া বিডা, বেজা, বেপজা ও অন্যান্য বিনিয়োগ প্রমোশন এজেন্সির সব সেবা একটি সিঙ্গেল প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। 

চলতি বছরের শেষ নাগাদ এই সিঙ্গেল উইন্ডো থেকে সব সেবা দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বর্তমানে বিডার ওএসএস প্ল্যাটফর্মে বিডার নিজস্ব ২৪টি সেবাসহ ৪৬টি প্রতিষ্ঠানের ১৩৭টি সেবা চালু রয়েছে। নতুন পাঁচটি সেবা যুক্ত হওয়ায় এখন প্রতিষ্ঠান সংখ্যা দাঁড়ালো ৪৭টি এবং সেবা সংখ্যা ১৪২টি।
 
Related Topics

টপ নিউজ

বিডা / জমি নিবন্ধন / নিবন্ধন / ভূমি মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
    ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে
  • উদ্ধার হওয়া রাজ কাঁকড়া। ছবি: টিবিএস
    চট্টগ্রামে বিরল ৬৩ রাজ কাঁকড়া উদ্ধার: নীল রক্ত সংগ্রহের অভিযোগ, মৃত ৫৮
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের আটক অর্থ দিয়ে আমরা ওদের জন্য আমেরিকান গম, সয়াবিন, ভুট্টা কিনব: ট্রাম্প
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিল বেইজিং
  • ইনফোগ্রাফিক্স: টিবিএস
    ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান
  • ছবি: রয়টার্স
    ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে

Related News

  • প্রধানমন্ত্রীর চীন সফরে গুরুত্ব পাবে চীনা বিনিয়োগ ও অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন: আশিক চৌধুরী 
  • বাংলাদেশকে শিল্পসমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তর করতে সরকার সবকিছুই করতে প্রস্তুত: মির্জা ফখরুল
  • ১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন
  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • ৪,১৮৯ কোটি টাকার অবকাঠামো প্রকল্পে গতি, বাস্তবায়নের পথে আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল

Most Read

1
তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে

2
উদ্ধার হওয়া রাজ কাঁকড়া। ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামে বিরল ৬৩ রাজ কাঁকড়া উদ্ধার: নীল রক্ত সংগ্রহের অভিযোগ, মৃত ৫৮

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আটক অর্থ দিয়ে আমরা ওদের জন্য আমেরিকান গম, সয়াবিন, ভুট্টা কিনব: ট্রাম্প

4
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিল বেইজিং

5
ইনফোগ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]