Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
জাপানে শতবর্ষীর সংখ্যা রেকর্ড এক লাখের কাছাকাছি পৌঁছেছে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 September, 2025, 10:25 am
Last modified: 13 September, 2025, 10:27 am

Related News

  • জাপান ও এআইআইবির সঙ্গে ৫৬৪ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা চুক্তি সই
  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যেভাবে ৫ বছরে জাপানের জনসংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে
  • ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

জাপানে শতবর্ষীর সংখ্যা রেকর্ড এক লাখের কাছাকাছি পৌঁছেছে

বর্তমানে সবচেয়ে প্রবীণ জাপানি নাগরিক শিগেকো কাগাওয়ার বয়স ১১৪ বছর। সবচেয়ে প্রবীণ পুরুষ কিয়োতাকা মিজুনোর বয়স ১১১ বছর।
টিবিএস ডেস্ক
13 September, 2025, 10:25 am
Last modified: 13 September, 2025, 10:27 am
জাপানের বয়স্করা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, সাধারণ রোগ প্রতিরোধ এবং দলগত ব্যায়ামের সংস্কৃতিতে বিশ্বাসী। ছবি: সংগৃহীত

জাপানে শতবর্ষীর সংখ্যা প্রায় এক লাখে পৌঁছেছে। চলতি সেপ্টেম্বরে দেশটিতে শতবর্ষীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ৭৬৩ জনে। টানা ৫৫ বছর ধরে নতুন রেকর্ড গড়ল জাপান। খবর বিবিসি'র।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শতবর্ষীদের মধ্যে ৮৮ শতাংশই নারী। মোট ৮৭ হাজার ৭৮৪ জন নারী এবং ১১ হাজার ৯৭৯ জন পুরুষ আছেন এই তালিকায়।

বিশ্বের দীর্ঘায়ু দেশ হিসেবে জাপানের সুনাম রয়েছে। এখানেই প্রায়ই বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষদের দেখা পাওয়া যায়। তবে কিছু গবেষণায় বৈশ্বিক শতবর্ষীর সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে।

একইসঙ্গে জাপান দ্রুত বয়স্ক হয়ে যাওয়া সমাজ হিসেবে পরিচিত। এর পেছনে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস থাকলেও, দেশটিতে জন্মহার খুবই কম।

বর্তমানে সবচেয়ে প্রবীণ জাপানি নাগরিক শিগেকো কাগাওয়ার বয়স ১১৪ বছর। তিনি নারা শহরের উপশহর ইয়ামাতোকোরিইয়ামায় বসবাস করেন। সবচেয়ে প্রবীণ পুরুষ কিয়োতাকা মিজুনোর বয়স ১১১ বছর। তিনি ইওয়াতা উপকূলীয় শহরের বাসিন্দা।

স্বাস্থ্যমন্ত্রী তাকামারো ফুকোকা শতবর্ষীদের দীর্ঘ জীবনের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং সমাজ উন্নয়নে তাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রতি বছর ১৫ সেপ্টেম্বর জাপানে পালিত হয় প্রবীণ দিবস। এ দিন নতুন শতবর্ষীদের প্রধানমন্ত্রী অভিনন্দন বার্তা ও রুপার স্মারক পাঠান। এ বছর সম্মাননা পেয়েছেন ৫২ হাজার ৩১০ জন।

১৯৬০-এর দশকে জি৭ দেশগুলোর মধ্যে জাপানেই শতবর্ষীর সংখ্যা ছিল সবচেয়ে কম। তবে দ্রুত চিত্র পাল্টে যায়। ১৯৬৩ সালে প্রথম হিসাব অনুযায়ী, দেশটিতে শতবর্ষী ছিলেন মাত্র ১৫৩ জন। ১৯৮১ সালে তা এক হাজারে পৌঁছায় এবং ১৯৯৮ সালে সেটি ১০ হাজারে পৌঁছায়।

বিশেষজ্ঞদের মতে, জাপানে হৃদরোগ, স্তন ও প্রোস্টেট ক্যানসারের মতো সাধারণ ক্যান্সারে মৃত্যুহার কম। এর অন্যতম কারণ খাদ্যাভ্যাস। লাল মাংসের ব্যবহার কম, মাছ ও শাকসবজির ব্যবহার বেশি। ফলে স্থূলতার হারও কম।

নারীদের মধ্যে স্থূলতা খুব কম দেখা যায়, তাই তাদের আয়ু পুরুষদের তুলনায় অনেক বেশি।

অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্যে চিনি ও লবণের ব্যবহার বাড়লেও, জাপান তা কমিয়েছে। সরকারের জনসচেতনতামূলক প্রচারণায় মানুষ কম লবণ খাওয়ার অভ্যাস গড়ে তুলেছে।

শুধু খাদ্যাভ্যাস নয়, শারীরিক সক্রিয়তাও দীর্ঘায়ুর বড় কারণ। প্রবীণরাও হাঁটাহাঁটি করেন এবং গণপরিবহন ব্যবহার করেন। ১৯২৮ সাল থেকে চালু হওয়া 'রেডিও তাইসো' নামে তিন মিনিটের দলীয় ব্যায়াম এখনো টেলিভিশনে প্রচারিত হয় এবং ছোট ছোট দলে অনুশীলন করা হয়।

তবে জাপানে শতবর্ষীর প্রকৃত সংখ্যা নিয়ে বিতর্ক আছে। ২০১০ সালে সরকারের এক অডিটে দেখা যায়, রেকর্ডে ১০০ বছরের বেশি বয়স দেখানো হলেও ২ লাখ ৩০ হাজার মানুষকে খুঁজে পাওয়া যায়নি। তাদের অনেকেই আসলে বহু বছর আগে মারা গিয়েছিলেন।

এ বিভ্রান্তির কারণ ছিল দুর্বল নথি সংরক্ষণ। কিছু পরিবার মৃত প্রবীণদের তথ্য গোপন রেখেছিল পেনশন তোলার জন্য।  টোকিওর কথিত প্রবীণতম ব্যক্তি সোগেন কোটোর মৃতদেহ তার বাড়ি থেকে উদ্ধার হয় মৃত্যুর ৩২ বছর পর। এর পর থেকেই তদন্ত শুরু হয়।

Related Topics

টপ নিউজ

জাপান / শতবর্ষী / জন্মহার / বয়স্ক জনগোষ্ঠী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • জাপান ও এআইআইবির সঙ্গে ৫৬৪ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা চুক্তি সই
  • ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা
  • নব্য-সামরিকবাদে’র অভিযোগ প্রত্যাখ্যান জাপানের, চীনের অস্ত্রসজ্জা নিয়ে পাল্টা অভিযোগ
  • যেভাবে ৫ বছরে জাপানের জনসংখ্যা ৩০ লাখেরও বেশি কমেছে
  • ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]