ডাকসু ফলাফল ঘোষণার পর যা হচ্ছে ঢাবি ক্যাম্পাসে
ডাকসু নির্বাচনের ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফল অনুসারে বড় বিজয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। ডাকসুতে এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন। পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩ ছাত্র হলে এই সংখ্যা ২০ হাজার ৯১৫ জন। ডাকসুতে ২৮টি পদের বিপরীতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন; যার মধ্যে বিভিন্ন পদে রয়েছেন ৬২ জন ছাত্রী। আর প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটের লড়াই করেন ১ হাজার ৩৫ জন।
