Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 20, 2026
জাপানি গাড়ির শুল্ক কমিয়ে ১৫% করলেন ট্রাম্প

আন্তর্জাতিক

রয়টার্স
06 September, 2025, 09:40 am
Last modified: 06 September, 2025, 09:41 am

Related News

  • এবার সেমিফাইনালে খেলার কৌশল নিয়ে ইংল্যান্ড কোচের সমালোচনায় মাতলেন ট্রাম্পও
  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • ২০২০ সালের নির্বাচন ‘হস্তক্ষেপ’ করেছিল চীন, চক্রান্ত ঢাকতে জড়িত ছিল মার্কিন গোয়েন্দারা—দাবি ট্রাম্পের
  • ভোটে দাঁড়াননি, তবু ইরাকি প্রধানমন্ত্রীকে ‘নির্বাচনে জয়ের’ অভিনন্দন জানালেন ট্রাম্প
  • যৌন নিপীড়নের দায়ে লেখিকা ই জিন ক্যারলকে ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

জাপানি গাড়ির শুল্ক কমিয়ে ১৫% করলেন ট্রাম্প

ট্রাম্পের নির্বাহী আদেশ সই হওয়ার পর টোকিও শেয়ারবাজারে জাপানি গাড়ি নির্মাতা ও যন্ত্রাংশ সরবরাহকারীদের শেয়ারের দাম বেড়ে যায়।
রয়টার্স
06 September, 2025, 09:40 am
Last modified: 06 September, 2025, 09:41 am
ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে জাপানি গাড়ি আমদানির ওপর আরোপিত শুল্ক ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করেছেন। এতে টয়োটা, হোন্ডা, নিসানসহ গাড়ি শিল্পের বড় কোম্পানিগুলো স্বস্তি পেয়েছে।

হোয়াইট হাউস জানায়, গত জুলাইয়ে ঘোষিত চুক্তিটি এখন আনুষ্ঠানিক রূপ পেল। এই চুক্তির আওতায় প্রায় সব ধরনের জাপানি রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে ১৫% শুল্ক আরোপ করা হবে—যার মধ্যে গাড়ি ও ওষুধও রয়েছে।

অন্যদিকে, টোকিও যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগে রাজি হয়েছে এবং ধীরে ধীরে তাদের বাজারে মার্কিন পণ্য—বিশেষ করে গাড়ি ও চাল প্রবেশের সুযোগ দেবে।

কয়েক মাসের টানা আলোচনার পর এই চুক্তি কার্যকর হলো। এর আগে গত এপ্রিলে ট্রাম্প বিশ্বের বেশিরভাগ দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন।

জাপানের প্রধান বাণিজ্য আলোচক রিওসেই আকাজাওয়া হোয়াইট হাউসের ঘোষণাটি পুনরায় জাপানি ভাষায় পোস্ট করে লিখেছেন, 'অবশেষে।'

যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে হোয়াইট হাউস জানিয়েছে, এই চুক্তি জাপানের সঙ্গে আমেরিকার বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা করবে এবং মার্কিন ব্যবসার জন্য 'বড় সুযোগ উন্মোচন' করবে।

চুক্তি অনুযায়ী, জাপান প্রতিবছর প্রায় ৮ বিলিয়ন ডলারের মার্কিন পণ্য কিনবে। এর মধ্যে রয়েছে কৃষিপণ্য, সার এবং বায়োইথানল।

এ ছাড়া জাপান ধীরে ধীরে মার্কিন চাল আমদানি ৭৫ শতাংশ বাড়াতে রাজি হয়েছে, যা আগে নিজেদের কৃষিখাত রক্ষার স্বার্থে তারা প্রত্যাখ্যান করেছিল।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেন, 'এটি সবার জন্যই একটি চমৎকার চুক্তি। আমি সবসময় বলি, চুক্তি সবার জন্যই ভালো হতে হবে। এটি একটি দারুণ চুক্তি।'

জাপানের অর্থনীতি মূলত বিদেশে পণ্য রপ্তানির ওপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্র তার সবচেয়ে বড় রপ্তানি বাজার।

দেশটির মোট রপ্তানির প্রায় ২০ শতাংশই আসে গাড়ি বিক্রি থেকে। তবে গত আগস্টে ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক বিশ্ববাজারে আলোড়ন তুলেছে। ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারগুলো নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হিমশিম খাচ্ছে।

গত মাসে টয়োটা জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের শুল্কের প্রভাবে চলতি বছরে তাদের প্রায় ১০ বিলিয়ন ডলার ক্ষতি হবে।

তবে শুক্রবার ট্রাম্পের নির্বাহী আদেশ সই হওয়ার পর টোকিও শেয়ারবাজারে জাপানি গাড়ি নির্মাতা ও যন্ত্রাংশ সরবরাহকারীদের শেয়ারের দাম বেড়ে যায়।

Related Topics

টপ নিউজ

জাপানি গাড়ি / ডোনাল্ড ট্রাম্প / শুল্ক কমা / ট্রাম্পের শুল্কনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • এবার সেমিফাইনালে খেলার কৌশল নিয়ে ইংল্যান্ড কোচের সমালোচনায় মাতলেন ট্রাম্পও
  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • ২০২০ সালের নির্বাচন ‘হস্তক্ষেপ’ করেছিল চীন, চক্রান্ত ঢাকতে জড়িত ছিল মার্কিন গোয়েন্দারা—দাবি ট্রাম্পের
  • ভোটে দাঁড়াননি, তবু ইরাকি প্রধানমন্ত্রীকে ‘নির্বাচনে জয়ের’ অভিনন্দন জানালেন ট্রাম্প
  • যৌন নিপীড়নের দায়ে লেখিকা ই জিন ক্যারলকে ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]