৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই: আপিল বিভাগ
আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই। ৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই আদেশ দেন। দুপুর ১১টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের ওপর শুনানি শুরু হয়।
