কমিশনের বিরুদ্ধে প্রার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ কেন?
ডাকসু নির্বাচনের অপরাজেয় ৭১ ও অদম্য ২৪ প্যানেলের এজিএস পদপ্রার্থী অদিতি ইসলাম বলেছেন, হাইকোর্টে রিটটি তাদের প্যানেল করেনি। প্যানেলের একজন প্রার্থী করেছে। তবে রিটের গ্রাউন্ড নিয়ে কোনো দ্বিমত নেই। ১ সেপ্টেম্বর সোমবার ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের রায় এবং পরবর্তী পরিস্থিতি নিয়ে ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। রিট করার পর প্যানেলের বিরুদ্ধে মব তৈরি করা হচ্ছে উল্লেখ করে অদিতি বলেন, 'হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রিটকারীকে ধর্ষণের হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া হচ্ছে। কমিশন প্রার্থীদের নিরাপত্তা দিতে পারছে না।'
