যেভাবে এক ফোনকল ফাঁসে বিপর্যস্ত থাই প্রধানমন্ত্রী ও সিনাওয়াত্রা পরিবার
একটা ফোনকল ফাঁস; এতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রার রাজনৈতিক ক্যারিয়ার। অথচ থাইল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন তিনি। সুযোগ ছিল নিজের রাজনৈতিক ক্যারিয়ার রঙিন করার এবং ইতিহাসে নাম লেখানোর। কিন্তু এমনভাবে পেতংতার্নকে ক্ষমতা ছাড়তে হলো যাতে তাঁর পুরো পরিবারের রাজনৈতিক ঐতিহ্যই এখন হুমকির মুখে। বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, এক ফোনকলই সিনাওয়াত্রা পরিবারের সব এলোমেলো করে দিল।
