Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
অবশেষে প্রকাশ্যে জ্যাক মা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 January, 2021, 06:15 pm
Last modified: 20 January, 2021, 06:35 pm

Related News

  • অফিসের কর্মীদের অতিরিক্ত পরিশ্রম না করতে উৎসাহিত করছেন চীনা কর্মকর্তারা
  • জ্যাক মা’র জনসম্মুখে ফেরা কী বার্তা দিচ্ছে?
  • সিঙ্গাপুরে ৫০ মিলিয়ন ডলারের ৩টি শপহাউজ কিনলেন জ্যাক মা’র স্ত্রী
  • খাবারের ব্যবসায় নামছেন চীনা ধনকুবের জ্যাক মা 
  • ছিলেন স্কুল শিক্ষক, তারপর টেক উদ্যোক্তা; এবার কৃষির দিকে ঝুঁকছেন জ্যাক মা

অবশেষে প্রকাশ্যে জ্যাক মা

তিনি স্বেচ্ছায় জনসম্মুখে আসা বন্ধ করে দেন নাকি তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে- এ নিয়ে চলছিল জল্পনা -কল্পনা। অবশেষে প্রকাশ্যে এলেন আলীবাবা এবং অ্যান্ট গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা।
টিবিএস ডেস্ক
20 January, 2021, 06:15 pm
Last modified: 20 January, 2021, 06:35 pm
চীনা ধনকুবের ও অনলাইন ভিত্তিক পণ্য বিক্রির প্রতিষ্ঠান আলিবাবা’র প্রতিষ্ঠাতা জ্যাক মা।

গেল বছরের অক্টোবরের শেষদিকে চীনা ধনকুবের জ্যাক মা বেইজিংয়ে এক বাণিজ্যিক সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় নিয়ামক সংস্থার আর্থিকখাত নিয়ন্ত্রণ ব্যবস্থা সংস্কারের দাবি জানান। তারপর কয়েক মাস  তাকে আর জনসম্মুখে দেখা যায় নি। এমনকি নিজের উদ্ভাবিত ট্যালেন্ট শো 'আফ্রিকা'স বিজনেস হিরোজ'তেও ছিল না তার উপস্থিতি।

তিনি স্বেচ্ছায় জনসম্মুখে আসা বন্ধ করে দেন নাকি তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে- এ নিয়ে চলছিল জল্পনা -কল্পনা। অবশেষে প্রকাশ্যে এলেন আলীবাবা এবং অ্যান্ট গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা।

একজন মুখপাত্র স্থানীয় একটি ব্লগে জ্যাক মার উপস্থিতি নিশ্চিত করেছেন। সে অনলাইন আয়োজনের ভিডিওতে জ্যাক মা, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকদের নিয়ে কথা বলেছেন।

এটি এই বিলিয়নিয়ারের নিজের ফাউন্ডেশন কর্তৃক গৃহীত একটি উদ্যোগই যা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকদের আর্থিক সহায়তা দিয়ে তাদের অর্জন উদযাপন করে থাকে।

চীনা কর্তৃপক্ষ যখন মা'র প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা ও অ্যান্ট গ্রুপের বিরুদ্ধে তদন্তে নেমেছে ঠিক তখনই জ্যাক মা'র এই 'পুনরুত্থানের' খবর আসল।

অক্টোবরে অর্থ নিয়ন্ত্রকদের ব্যাপারে সমালোচনামূলক মন্তব্যের মাশুল গুণতে হয় মা'কে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কুনজরে পড়েন তিনি। এমনকি অ্যান্ট গ্রুপ পরিকল্পিত তিন হাজার সাতশ' কোটি ডলারের 'ইনিশিয়াল পাবলিক অফারিং'ও (আইপিও) আটকে দিয়েছিল চীন।

তবে জ্যাক মার ফিরে আসার প্রভাব পড়তে শুরু করেছে প্রতিষ্ঠানটির শেয়ার দরে। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানায়, হংকংয়ের শেয়ার বাজারে আলিবাবার শেয়ার দর আট শতাংশ বেড়েছে।
 
এককালে চীনের সবচেয়ে সফল এই উদ্যোক্তা ছিলেন রাজনীতিবিদদের প্রিয়ভাজন। কিন্তু, সাম্প্রতিক সময়ে তিনি সেই সুনজর হারিয়েছেন বলে স্পষ্ট দেখা যাচ্ছে। বিশেষ করে, কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা নিয়ে সমালোচনা করার পর থেকেই একের পর এক আক্রমণের মুখে পড়েছে আলীবাবা এবং মা'র আরেক প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপ। 
 
Related Topics

টপ নিউজ

জ্যাক মা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • অফিসের কর্মীদের অতিরিক্ত পরিশ্রম না করতে উৎসাহিত করছেন চীনা কর্মকর্তারা
  • জ্যাক মা’র জনসম্মুখে ফেরা কী বার্তা দিচ্ছে?
  • সিঙ্গাপুরে ৫০ মিলিয়ন ডলারের ৩টি শপহাউজ কিনলেন জ্যাক মা’র স্ত্রী
  • খাবারের ব্যবসায় নামছেন চীনা ধনকুবের জ্যাক মা 
  • ছিলেন স্কুল শিক্ষক, তারপর টেক উদ্যোক্তা; এবার কৃষির দিকে ঝুঁকছেন জ্যাক মা

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]