Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 August, 2025, 08:20 am
Last modified: 09 August, 2025, 08:20 am

Related News

  • ৭ বিশ্ববিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ ও স্টার্টআপ ফান্ড দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় আইস সেন্টার
  • পরিবেশ রক্ষায় ‘পরিবেশ স্টার্টআপ তহবিল’ গঠন করা যেতে পারে: ডা. জুবাইদা রহমান
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টারের সঙ্গে তুলনা: ববি হাজ্জাজের মন্তব্যের নিন্দা জানাল সাদা দল
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা

এর আগে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। এর প্রতিবাদে এবং হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। 
টিবিএস রিপোর্ট
09 August, 2025, 08:20 am
Last modified: 09 August, 2025, 08:20 am
ছবি: টিবিএস

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। শনিবার (৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি এই ঘোষণা দেন।

এ সময় উপাচার্য বলেন, ১৭ জুলাইয়ের 'ফ্রেমওয়ার্ক' অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হবে।

তিনি বলেন, 'নিবর্তনমূলক কোনো রাজনীতি আমরা চাই না। যে রাজনীতি গণরুমের জন্ম দেয়, সেটি আমরা চাই না। ১৭ জুলাই তোমরা যে সিদ্ধান্ত নিয়েছ, তা বলবৎ থাকবে।'

এই সিদ্ধান্ত কার্যকর করার লক্ষ্যে আলোচনার জন্য রোববার সকাল ১১টায় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানানন, প্রশাসন বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গেও এ বিষয়ে বৈঠকে বসবে।

এর আগে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। এর প্রতিবাদে এবং হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। 

শনিবার রাত সাড়ে ১১টা থেকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা স্লোগান দিতে শুরু করেন। রাত ১২টার দিকে মুহসিন হল থেকে একটি মিছিল শুরু হয়ে মাস্টারদা সূর্যসেন হল ও অন্যান্য হল প্রদক্ষিণ করে রোকেয়া হলের সামনে পৌঁছায়। পরে রোকেয়া হলের ছাত্রীরাও ফটকের তালা ভেঙে মিছিলে যোগ দিলে তারা রাত ১টা পর্যন্ত রাজু ভাস্কর্যে অবস্থান নেন।

পরে সেখান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। রাত দেড়টার দিকে উপাচার্য নিয়াজ আহমেদ খান তাদের সঙ্গে কথা বলতে এলে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো পেশ করেন। 

এ সময় শিক্ষার্থীরা 'ওয়ান টু থ্রি ফোর হল পলিটিক্স নো মোর', 'গেস্টরুমের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন', 'গণরুমের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন', 'হলে হলে রাজনীতি, চলবে না চলবে না'সহ বিভিন্ন স্লোগান দেন।

সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি গণতান্ত্রিক ছাত্রসংসদের নেতারাও এই দাবিতে বিক্ষোভে অংশ নেন। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সামিয়া আক্তার টিবিএসকে বলেন, 'আমরা হলে গুপ্ত-প্রকাশ্য সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি জানাই। একইসাথে হলে হলে থাকা "ছোট ছোট টিমের" সদস্যদের নাম প্রকাশ করতে হবে ও কার্যক্রম বন্ধ করতে হবে।'

উপাচার্য ডাকসু নির্বাচনের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে বলেন, 'আমরা সামনে ডাকসু নির্বাচন করতে যাচ্ছি। এটি আমি আশ্বস্ত হলাম, ডাকসুর ব্যাপারে তোমাদের পজিটিভ মনোভাব প্রকাশ পাচ্ছে।'

উপাচার্যের ঘোষণার পর আন্দোলনরত শিক্ষার্থীরা হলে ফিরে যান। এরপর প্রক্টর সাইফুদ্দীন আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, 'ছাত্ররাজনীতি নিষিদ্ধের যে সিদ্ধান্ত বহাল ছিল, উপাচার্য আজ জানিয়েছেন, ১৭ জুলাইয়ের সেই সমঝোতা বহাল থাকবে।'

তিনি আরও বলেন, 'আমরা কোনো রাজনৈতিক দলকে ফোর্স করতে পারি না। তবে নিয়ম ভাঙার বিষয়ে আজ সকাল ১১টায় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির যে সভা আছে, সেখানে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব। এছাড়া যেসব ছাত্রসংগঠনের কথা আসছে, আমরা তাদের সাথেও বসব।'

এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ফারুক শাহ।

Related Topics

টপ নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় / ঢাবি / ছাত্ররাজনীতি / ছাত্র রাজনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ৭ বিশ্ববিদ্যালয়ের ২০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ ও স্টার্টআপ ফান্ড দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় আইস সেন্টার
  • পরিবেশ রক্ষায় ‘পরিবেশ স্টার্টআপ তহবিল’ গঠন করা যেতে পারে: ডা. জুবাইদা রহমান
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোচিং সেন্টারের সঙ্গে তুলনা: ববি হাজ্জাজের মন্তব্যের নিন্দা জানাল সাদা দল
  • আশির দশকের কয়েনবক্স টেলিফোন: হাজারো স্মৃতির জাদুর বাক্স

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]