Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 17, 2026
পরিবেশ রক্ষায় ‘পরিবেশ স্টার্টআপ তহবিল’ গঠন করা যেতে পারে: ডা. জুবাইদা রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 June, 2026, 01:55 pm
Last modified: 10 June, 2026, 01:57 pm

Related News

  • আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী
  • দুর্যোগপূর্ণ আবহাওয়া: সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত   
  • প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন
  • শেখ পরিবারের ৫ স্থাপনার নাম পরিবর্তন না হওয়ায় সিনেট থেকে ডাকসু সদস্যদের ‘ওয়াকআউট’
  • গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

পরিবেশ রক্ষায় ‘পরিবেশ স্টার্টআপ তহবিল’ গঠন করা যেতে পারে: ডা. জুবাইদা রহমান

অনুষ্ঠানের আগে কার্জন হল এলাকায় একটি বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জুবাইদা রহমান।
টিবিএস রিপোর্ট
10 June, 2026, 01:55 pm
Last modified: 10 June, 2026, 01:57 pm
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে 'সবুজ স্বেচ্ছাসেবা', 'ক্লাইমেট ইউথ ফেলোশিপ' এবং 'পরিবেশ স্টার্টআপ তহবিল' গঠন করা যেতে পারে।

বুধবার (১০ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এবং 'ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা'র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের আগে কার্জন হল এলাকায় একটি বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জুবাইদা রহমান।

তিনি বলেন, 'সৌদি আরবের মরুভূমিতে জিয়াউর রহমান "জিয়া নিম ট্রি" রোপণের উদ্যোগ নিয়েছিলেন। আজ মুসলিম উম্মাহর বহু হজযাত্রী আরাফাতের ময়দানে সেই গাছের ছায়ায় রৌদ্রের তাপ থেকে স্বস্তি পাচ্ছেন।'

পরিবেশ সুরক্ষা এবং দেশের বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক সমাধান খুঁজে বের করার ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন উল্লেখ করে তিনি বলেন, 'আমরা সবাই মিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি আরও সুন্দর, বাসযোগ্য ও সবুজ পৃথিবী রেখে যেতে চাই। সুন্দর ও নির্মল পরিবেশে গড়ে উঠবে দেশের প্রতিটি গ্রাম ও শহর।'

জুবাইদা রহমান বলেন, বৃক্ষরোপণকে শুধু একটি নিয়মিত কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে জনগণের অংশগ্রহণের মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত সবুজ বিপ্লবে রূপান্তর করা সম্ভব। শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে সচেতন করতে পাঠ্যক্রমে 'সবুজ স্বেচ্ছাসেবা' কার্যক্রম যুক্ত করা যেতে পারে।

তিনি আরও বলেন, 'আমরা যারা বিজ্ঞানচর্চার সঙ্গে যুক্ত—চিকিৎসাবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে—তাদের মেধার সুষ্ঠু প্রয়োগ ও সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। সুস্থ প্রতিযোগিতা সমাজে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেয় এবং নতুন উদ্ভাবনের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণে সহায়তা করে।'

তিনি বলেন, 'বৈজ্ঞানিক উদ্ভাবনের মাধ্যমে দেশের নানা সমস্যার সমাধান সম্ভব। প্রয়োজন শুধু উদ্যোগ ও সদিচ্ছা। বিজ্ঞানভিত্তিক চিন্তা ও গবেষণার মাধ্যমে দেশের মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব করা যায়। বিজ্ঞানমনস্ক শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকরাই আগামী বাংলাদেশের অগ্রযাত্রার প্রধান শক্তি।'

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং সাবেক উপাচার্য ড. আ ফ ম ইউসুফ হায়দার।

Related Topics

টপ নিউজ

বিএনপি চেয়ারম্যান / সহধর্মিনী / ডা. জুবাইদা রহমান / পরিবেশ স্টার্টআপ তহবিল / জিয়াউর রহমান ফাউন্ডেশন / পরিবেশ রক্ষা / ঢাকা বিশ্ববিদ্যালয় / জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী / বৃক্ষরোপণ কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত
  • কোলাজ: টিবিএস
    মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির
  • ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
    ‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক
  • গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
    ‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

Related News

  • আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী
  • দুর্যোগপূর্ণ আবহাওয়া: সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত   
  • প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন
  • শেখ পরিবারের ৫ স্থাপনার নাম পরিবর্তন না হওয়ায় সিনেট থেকে ডাকসু সদস্যদের ‘ওয়াকআউট’
  • গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পরিচয়পত্র ব্যবহার করে সরকারবিরোধী উস্কানির অভিযোগে সাবেক ছাত্রীর বিরুদ্ধে মাইলস্টোন কলেজের জিডি

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বিক্রির পতন ও আকাশছোঁয়া ব্যয়ে আরও গভীরে তলিয়ে যাচ্ছে আবাসন খাত

3
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ, ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

4
ছবি: রয়টার্স
খেলা

‘কেউ আমাদের ফ্রি-তে কিছু দেয় না’: ফাইনালে ওঠার পর সমালোচকদের কড়া জবাব মেসির

5
ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ছবি: রয়টার্স
খেলা

‘ওকে এক্ষুনি তাড়াও’: আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তোপের মুখে ইংল্যান্ড কোচ, এবারও পিছু ছাড়ল না ভিএআর বিতর্ক

6
গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী আন্না লিডকে। ছবি: দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

‘ওরা আমাদের ইচ্ছাশক্তি ভেঙে দিতে চায়’: ইসরায়েলি কারাগারে ধর্ষণের শিকার গাজা ফ্লোটিলার জার্মান অধিকারকর্মী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]