Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
চট্টগ্রামে টানা বৃষ্টিতে কালভার্ট ভেঙে অক্সিজেন রোড আংশিক বন্ধ

বাংলাদেশ

ইউএনবি
07 August, 2025, 05:10 pm
Last modified: 07 August, 2025, 05:15 pm

Related News

  • বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
  • চট্টগ্রামে নগরে জলাবদ্ধতা কমলেও উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি
  • চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দী, দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের সব ছুটি বাতিল
  • বর্ষণের কবলে চট্টগ্রাম: রাউজানে শিশুর মৃত্যু, বোয়ালখালীতে তরুণ নিখোঁজ
  • চট্টগ্রামে পৃথক পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে টানা বৃষ্টিতে কালভার্ট ভেঙে অক্সিজেন রোড আংশিক বন্ধ

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ও নাজিরহাট রুটের ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনার পর আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার দিকে ধসে যাওয়া সড়কটি পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
ইউএনবি
07 August, 2025, 05:10 pm
Last modified: 07 August, 2025, 05:15 pm
ছবি: ইউএনবি

চট্টগ্রামে রাতভর টানা বৃষ্টির কারণে নগরীর বায়েজিদ থানার অক্সিজেন ২ নম্বর গেট এলাকায় একটি কালভার্ট ধসে পড়েছে। এতে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং অন্য পাশ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে যানবাহন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাতে টানা বর্ষণের কারণে বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে পানির প্রচণ্ড স্রোতে কালভার্টটি ধসে পড়ে। বর্তমানে সড়কের এক পাশ দিয়ে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। সড়ক ভেঙে যাওয়ায় লাল ফিতা দিয়ে নিরাপত্তাবেষ্টনী তৈরি করা হয়েছে। ধীর গতির কারণে উভয় পাশে তীব্র যানজট দেখা দিয়েছে।

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ও নাজিরহাট রুটের ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনার পর আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার দিকে ধসে যাওয়া সড়কটি পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, 'নগরের জলাবদ্ধতা ইস্যুকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। তবে সব কালভার্ট মেরামতের পরিকল্পনা থাকলেও সরকারের পক্ষ থেকে বাজেট আসছে না।'

ছবি: ইউএনবি

এলাকার বাসিন্দা জাহাঙ্গীর সাত্তার বলেন, 'গত বছর থেকেই কালভার্টটির এক পাশ দেবে গিয়েছিল। তখন ফেসবুকে পোস্ট করার পর সিটি করপোরেশন শুধু টিন দিয়ে ঘিরে দিয়েছিল। দেবে যাওয়া জায়গায় বালু ও ইটের টুকরা ফেলে গর্ত ভরাট করে দিয়েছিল মাত্র।'

পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম ও আশপাশের এলাকায় গতকাল (বুধবার) রাত পর্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে চান্দগাঁও, চকবাজার, হালিশহর, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

আবহাওয়া অফিস আরও জানায়, আজ সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে কিছু এলাকায় জলাবদ্ধতার পাশাপাশি বায়েজিদ–অক্সিজেন সড়কের এক পাশ ধসে যান চলাচল ব্যাহত হচ্ছে।

এদিকে সকাল থেকে বৃষ্টি কমে আসায় জমে থাকা পানি নামতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / অক্সিজেন রোড / কালভার্ট ভেঙে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
    ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • ছবি: রয়টার্স
    ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান
  • চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
    ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

Related News

  • বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
  • চট্টগ্রামে নগরে জলাবদ্ধতা কমলেও উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি
  • চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দী, দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের সব ছুটি বাতিল
  • বর্ষণের কবলে চট্টগ্রাম: রাউজানে শিশুর মৃত্যু, বোয়ালখালীতে তরুণ নিখোঁজ
  • চট্টগ্রামে পৃথক পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

6
চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
ফিচার

ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]