Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
৮.৮ মাত্রার ভূমিকম্প: ৫০০ বছরের বেশি সময় পর রাশিয়ার সুপ্ত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
04 August, 2025, 10:05 am
Last modified: 04 August, 2025, 11:52 am

Related News

  • ভেনেজুয়েলায় ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার
  • বিশ্বকাপে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর জয়: ভক্তদের উল্লাসে সৃষ্টি হলো ‘ভূমিকম্প’
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ৪ দিন পর বাবা-ছেলে জীবিত উদ্ধার
  • ভেনেজুয়েলার ভূমিকম্প: ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার ১৮ দিনের শিশু
  • ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিজের জীবন দিয়ে মেয়েকে বাঁচালেন মা

৮.৮ মাত্রার ভূমিকম্প: ৫০০ বছরের বেশি সময় পর রাশিয়ার সুপ্ত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

রাশিয়ার দূর প্রাচ্যের কামচাটকার ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরি হঠাৎ করে ছয় কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছাইয়ের কুণ্ডলী ছুড়ে দেয়।
টিবিএস ডেস্ক
04 August, 2025, 10:05 am
Last modified: 04 August, 2025, 11:52 am
রুশ সংবাদ সংস্থা আরআইএ ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ছবি প্রকাশ করেছে। ছবি: ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি

রাশিয়ার দূর প্রাচ্যের কামচাটকা অঞ্চলে ৫০০ বছরের বেশি সময় পর আবারও অগ্ন্যুৎপাত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই অগ্নুৎপাতের সঙ্গে গত সপ্তাহের শক্তিশালী ভূমিকম্পের যোগসূত্র থাকতে পারে। খবর বিবিসি'র।

কামচাটকার ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরি হঠাৎ করে ছয় কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছাইয়ের কুণ্ডলী ছুড়ে দেয়। রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, এ অগ্ন্যুৎপাত আশপাশের জনবসতির জন্য কোনো হুমকি নয়।

অগ্ন্যুৎপাতের কয়েক ঘণ্টা পর কামচাটকায় আবারও বড় ধরনের একটি ভূমিকম্প হয়, যার ফলে উপদ্বীপের তিনটি এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়।

বিশেষজ্ঞদের ধারণা, এই অগ্ন্যুৎপাত ও পরবর্তী ভূমিকম্প দুটিই এক সপ্তাহ আগে ওই একই অঞ্চলে আঘাত হানা ৮.৮ মাত্রার বিশাল ভূমিকম্পের সঙ্গে সম্পর্কিত হতে পারে। ওই ভূমিকম্পের পর ফ্রেঞ্চ পলিনেশিয়া ও চিলি পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

রুশ বিশেষজ্ঞরা আগেই সতর্ক করেছিলেন, বুধবারের ভূমিকম্পের পর কয়েক সপ্তাহ পর্যন্ত শক্তিশালী আফটারশক (পরাঘাত) অনুভূত হতে পারে। এটি ইতিহাসে রেকর্ড করা অন্যতম শক্তিশালী ভূমিকম্প ছিল, যার ফলে লক্ষ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছিল।

রোববার কামচাটকা উপদ্বীপ সংলগ্ন কুরিল দ্বীপপুঞ্জে ৭.০ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এতে ১৮ সেন্টিমিটার (প্রায় ৭ ইঞ্চি) উচ্চতার ঢেউ উঠতে পারে বলে জানিয়েছে রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ঢেউয়ের উচ্চতা তুলনামূলকভাবে কম হলেও কামচাটকার তিনটি এলাকায় বাসিন্দাদের 'উপকূলীয় অঞ্চল থেকে নিরাপদ দূরত্বে সরে যেতে হবে'।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএকে দেওয়া বক্তব্যে কামচাটকা ভলকানিক ইরাপশন রেসপন্স টিমের (আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত পর্যবেক্ষণ দল) প্রধান ওলগা গিরিনা জানিয়েছেন, কুরিল দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরির শেষ অগ্ন্যুৎপাত রেকর্ড করা হয়েছিল ১৫শ শতকে। তিনি আরও জানান, এই অগ্ন্যুৎপাতের সঙ্গে ৮.৮ মাত্রার আগের ভূমিকম্পের সম্পর্ক থাকতে পারে।

রাশিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত কামচাটকা উপদ্বীপ এলাকা খুবই দুর্গম, তবে এটি প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্পবলয়ের (প্যাসিফিক রিং অব ফায়ার) অংশ। সেখানে বিপুল সংখ্যক ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে থাকে।

Related Topics

টপ নিউজ

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত / আগ্নেয়গিরি / ভূমিকম্প / রাশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • ভেনেজুয়েলায় ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার
  • বিশ্বকাপে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর জয়: ভক্তদের উল্লাসে সৃষ্টি হলো ‘ভূমিকম্প’
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ৪ দিন পর বাবা-ছেলে জীবিত উদ্ধার
  • ভেনেজুয়েলার ভূমিকম্প: ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার ১৮ দিনের শিশু
  • ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিজের জীবন দিয়ে মেয়েকে বাঁচালেন মা

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]