Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
থাইল্যান্ড ও কম্বোডিয়া ‘তাৎক্ষণিক, নিঃশর্ত’ যুদ্ধবিরতিতে সম্মত: মালয়েশিয়া

আন্তর্জাতিক

আল-জাজিরা
28 July, 2025, 08:40 pm
Last modified: 28 July, 2025, 08:41 pm

Related News

  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • ফরিদপুরে দুর্ঘটনায় নিহত পাঁচ: ১০ বছর পর দেশে ফিরেও বাড়ি ফেরা হলো না আরিফুলের
  • মালয়েশিয়ার শ্রমবাজার আবার খোলার আশা, কিন্তু নতুন করে মাথাচাড়া দিচ্ছে সিন্ডিকেটের ভয়
  • ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: ইরান
  • হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

থাইল্যান্ড ও কম্বোডিয়া ‘তাৎক্ষণিক, নিঃশর্ত’ যুদ্ধবিরতিতে সম্মত: মালয়েশিয়া

সোমবার (২৮ জুলাই) সোমবার মালয়েশিয়ার পুত্রজায়ায় আনোয়ারের সরকারি বাসভবনে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথম ওয়েচায়াচাই এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এতে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন।
আল-জাজিরা
28 July, 2025, 08:40 pm
Last modified: 28 July, 2025, 08:41 pm
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম (মাঝখানে), কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত (বামে) এবং থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই (ডানে)। ছবি: মোহাম্মাদ রাসফান/এএফপি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষ নিরসনে 'তৎক্ষণাৎ ও নিঃশর্ত' যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া।

সোমবার (২৮ জুলাই) সোমবার মালয়েশিয়ার পুত্রজায়ায় আনোয়ারের সরকারি বাসভবনে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথম ওয়েচায়চাই এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এতে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন।

আনোয়ার বলেন, যুদ্ধবিরতি মঙ্গলবার (জিএমটি ১৭:০০) মধ্যরাত থেকে কার্যকর হবে। পরদিন উভয় দেশের সেনাপ্রধানদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, 'এটি উত্তেজনা হ্রাস এবং শান্তি ও নিরাপত্তা পুনঃস্থাপনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।'

দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই এই বিরোধপূর্ণ দেশের মধ্যে সংঘর্ষে ইতোমধ্যে উভয় পক্ষের অন্তত ৩৫ জন নিহত এবং ২ লাখ ৭০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। উভয় পক্ষই একে অপরকে গোলাবর্ষণ ও মন্দির দখলের জন্য দোষারোপ করছে।

আনোয়ার জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের নেতারা 'এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে' থাইল্যান্ড, কম্বোডিয়া এবং মালয়েশিয়ার নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন।

হুন মানেত বলেন, 'আমরা একটি অত্যন্ত ফলপ্রসূ বৈঠক করেছি এবং একটি ভালো ফল পেয়েছি। আশা করি এই আলোচনা তাৎক্ষণিকভাবে এই প্রাণঘাতী সংঘর্ষ বন্ধে সহায়তা করবে।'

তিনি ট্রাম্পের প্রশংসা করে বলেন, 'এই আলোচনা ও যুদ্ধবিরতির পথ তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।'

তিনি আরও আশা প্রকাশ করেন, এই চুক্তি দুই দেশের মধ্যে আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপনে সহায়ক হবে।

আলোচনার আগে কম্বোডিয়ার সদিচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও, ফুমথম আশাবাদ ব্যক্ত করেন যে 'উভয় পক্ষ সৎ উদ্দেশ্যে যুদ্ধবিরতি বাস্তবায়ন করবে।'

আল-জাজিরার খবরে বলা হয়, থাইল্যান্ড ও কম্বোডিয়ার শীর্ষ নেতাদের উপস্থিতি ইতিবাচক ফলাফলের পেছনে বড় ভূমিকা রেখেছে।

এদিকে, সীমান্তের সুরিন প্রদেশ থেকে প্রতিবেদনে বলা হয়েছে, গোলাবর্ষণ এখনও চলছিল এবং সেখানে বিপুল পরিমাণ থাই বাহিনী মোতায়েন করা হয়েছে। 

রবিবার কম্বোডিয়ার একটি রকেট হামলায় থাইল্যান্ডের সিসাকেত প্রদেশে একজন নিহত এবং একজন আহত হন।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচেয়াতা জানান, থাই সেনাবাহিনী প্রাচীন তা মিউন থম ও তা কুয়াই মন্দিরসংলগ্ন এলাকায় হামলা চালিয়েছে। এই মন্দির দুটি কম্বোডিয়া তার ভূখণ্ড দাবি করলেও থাইল্যান্ড তা মানে না।

Related Topics

টপ নিউজ

কম্বোডিয়া / থাইল্যান্ড / যুদ্ধবিরতি / মালয়েশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • ফরিদপুরে দুর্ঘটনায় নিহত পাঁচ: ১০ বছর পর দেশে ফিরেও বাড়ি ফেরা হলো না আরিফুলের
  • মালয়েশিয়ার শ্রমবাজার আবার খোলার আশা, কিন্তু নতুন করে মাথাচাড়া দিচ্ছে সিন্ডিকেটের ভয়
  • ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: ইরান
  • হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]