Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
গলায় ব্লেড চালিয়ে আদালতের কাঠগড়ায় আত্মহত্যার চেষ্টা আসামির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 July, 2025, 03:25 pm
Last modified: 16 July, 2025, 03:24 pm

Related News

  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • ৫ কার্যদিবসেই বিচার: শিশু রামিসা হত্যা মামলার রায়ের ৪০ মিনিট
  • কাঙ্ক্ষিত রায় পেয়েছি, দ্রুত কার্যকর দেখতে চাই: শিশু রামিসার বাবা
  • পল্লবীর শিশু রামিসা হত্যা মামলার রায় রোববার
  • ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

গলায় ব্লেড চালিয়ে আদালতের কাঠগড়ায় আত্মহত্যার চেষ্টা আসামির

আজ বুধবার (১৬ জুলাই) বেলা দেড়টার দিকে ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
16 July, 2025, 03:25 pm
Last modified: 16 July, 2025, 03:24 pm
ছবি: টিবিএস

ঢাকার জজ আদালত প্রাঙ্গণে কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বাদল হোসেন মুন্না নামের এক নারী নির্যাতন মামলার আসামি।

আজ বুধবার (১৬ জুলাই) বেলা দেড়টার দিকে ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ ঘটনা ঘটে।

ঘটনার পর ২১ বছর বয়সী মুন্নাকে আহত অবস্থায় প্রথমে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন বলেন, "আসামি হঠাৎ নিজেই নিজের গলায় ব্লেড চালিয়ে ক্ষত সৃষ্টি করেন। আমরা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করি। তার গলায় হালকা কাটাছেঁড়া হয়েছে, বড় ধরনের ক্ষত হয়নি। চিকিৎসা শেষে আবারও তাকে আদালতে আনা হবে।"

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. সাজ্জাদ হোসেন সবুজ বলেন, "২০২২ সালের জুন মাসে কদমতলীতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করেন মুন্না। ওই ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেন। মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। তবে আসামিপক্ষ ভিকটিমকে আবার জেরার আবেদন করে। আজ ভিকটিমকে জেরা করা হয়। জেরায় ভিকটিম বলেন, আসামির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। পরে হয়তো আবেগতাড়িত হয়ে আসামি আত্মহত্যার চেষ্টা করেছেন।"

ট্রাইব্যুনালে দায়িত্বরত পুলিশ কনস্টেবল সাইফুর রহমান বলেন, "আসামি কাঠগড়ায় দাঁড়িয়ে ছিল। তাকে অসুস্থ লাগছিল। আমি তার নাম জিজ্ঞেস করি, যাতে তাকে হাজতখানায় নেওয়া যায়। কিন্তু সে কোনো উত্তর দেয় না। পরে একটু দূরে চলে যায়। দেখি, তার গলা দিয়ে রক্ত পড়ছে, সে পড়ে যাচ্ছিল। আমি দৌড়ে গিয়ে ধরে ফেলি। নিচে একটি শেভ করা ব্লেড পড়ে থাকতে দেখি। দ্রুত হাসপাতালে নিয়ে যাই।"

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সালাউদ্দিন বলেন, "আসামির শ্বাসনালী কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যেহেতু এটি পুলিশ কেইস, তাই তাকে উন্নত চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।"

আসামির বাবা আব্দুল আলী বলেন, "কয়েক মাস ধরে আমার ছেলে জেলে। আজ তার জামিন শুনানি ছিল। সে কাঠগড়ায় দাঁড়িয়ে ব্লেড দিয়ে নিজের গলায় পোচ দেয়। তার শ্বশুর নারী নির্যাতনের মিথ্যা মামলা করেছে।"

Related Topics

টপ নিউজ

আত্মহত্যার চেষ্টা / আদালত / আসামি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • ৫ কার্যদিবসেই বিচার: শিশু রামিসা হত্যা মামলার রায়ের ৪০ মিনিট
  • কাঙ্ক্ষিত রায় পেয়েছি, দ্রুত কার্যকর দেখতে চাই: শিশু রামিসার বাবা
  • পল্লবীর শিশু রামিসা হত্যা মামলার রায় রোববার
  • ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]