Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
‘মিটফোর্ডের ঘটনায় তাঁবেদার শক্তির দেশীয় ধারক-বাহকরা জড়িত’: রিজভী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 July, 2025, 03:00 pm
Last modified: 14 July, 2025, 03:01 pm

Related News

  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ
  • শিশুহত্যা-ধর্ষণসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সরকারি দলের লোকেরা জড়িত: জামায়াত নেতা তাহের

‘মিটফোর্ডের ঘটনায় তাঁবেদার শক্তির দেশীয় ধারক-বাহকরা জড়িত’: রিজভী

রিজভী বলেন, ‘একটি ইসলামি সংগঠন প্রোপাগান্ডা ও নানা কনটেন্ট তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে।’
টিবিএস রিপোর্ট
14 July, 2025, 03:00 pm
Last modified: 14 July, 2025, 03:01 pm
রুহুল কবির রিজভী। ফাইল ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, কুমিল্লার মুরাদনগর থেকে শুরু করে সাম্য হত্যা, মিটফোর্ডের ঘটনা—এসবের সঙ্গে এমন একটি গোষ্ঠী জড়িত, যারা তাঁবেদার শক্তির দেশীয় ধারক-বাহক। কারণ, জাতীয়তাবাদী শক্তিকে আধিপত্যবাদী শক্তি কখনোই পছন্দ করে না। তারা জানে, জাতীয়তাবাদী শক্তি স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় কোনো ছাড় দেবে না। এ কারণেই একের পর এক সংঘাত, সহিংসতা ও রক্তপাতের ঘটনা ঘটানো হচ্ছে।

সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, একটি ইসলামি সংগঠন প্রোপাগান্ডা ও নানা কনটেন্ট তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, 'কুমিল্লার মুরাদনগরে একজন হিন্দু নারী ধর্ষণের ঘটনায় বলা হলো বিএনপির অঙ্গসংগঠন যুবদল দায়ী। অথচ ধর্ষিতার স্বামী নিজেই বলেছেন, "এখানে বিএনপির কেউ জড়িত নয়", স্থানীয় এক উপদেষ্টার লোকজনই দায়ী। তারপরও বিএনপির নামে অপপ্রচার চালানো হচ্ছে।'

তিনি আরও বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোবাইল চুরির অভিযোগে এক মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা করা হলো, ছাত্রদলের সাম্যকেও হত্যা করা হলো। এগুলোই প্রমাণ করছে কী চলছে দেশে।'

রিজভী বলেন, 'যখনই প্রধান উপদেষ্টা ড. ইউনুস লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করলেন এবং যৌথ বিবৃতি এলো, তখন থেকেই দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়ার দাবি উঠেছে। এটার উদ্দেশ্য এখন পরিষ্কার—একটা ধোঁয়াশা তৈরি করে পানি ঘোলা করে মাছ শিকারের চেষ্টা চলছে।'

নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, 'কোনো উসকানিতে প্রতিক্রিয়া দেখাবেন না। আমাদের চেয়ারম্যান আছেন, গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে পারব। কারণ, জনগণ আমাদের সঙ্গে আছে। জনগণ যদি ওদের সঙ্গে থাকত, তাহলে ওরা কোনোদিন নির্বাচন পেছানোর কথা বলত না, পিআরের কথা তুলত না।'

তিনি বলেন, 'আধিপত্যবাদী শক্তি ও তাদের দালালরা গভীর চক্রান্তে লিপ্ত। তাদের ফাঁদে আমাদের কোনো নেতাকর্মী বা সমর্থক, পেশাজীবী সংগঠনের কেউ পা দেবে না।'

Related Topics

টপ নিউজ

বিএনপি / রুহুল কবির রিজভী / বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব / মিটফোর্ড হত্যাকাণ্ড / তাঁবেদার শক্তি / দেশীয় ধারক-বাহক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • চট্টগ্রামে সরকারি জমি দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৮
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ
  • শিশুহত্যা-ধর্ষণসহ বিভিন্ন অপরাধের সঙ্গে সরকারি দলের লোকেরা জড়িত: জামায়াত নেতা তাহের

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]