যেসব দেশের ভিসা আবেদনে ইতিবাচক সাড়া পাচ্ছেন না বাংলাদেশিরা
সাম্প্রতিক সবচেয়ে কঠোর ভ্রমণ ও ভিসা বিধিনিষেধের কবলে পড়েছেন বাংলাদেশি পাসপোর্টধারীরা। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চল, পূর্ব ইউরোপ, এমনকি প্রতিবেশী ভারত পর্যন্ত বিস্তৃত হয়েছে এ বিধিনিষেধ। ভিসার মেয়াদ শেষে কোনো দেশে অবস্থান করা এবং জাল নথি ব্যবহারের কারণে এখন বড় সংকটে রূপ নিয়েছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে প্রাতিষ্ঠানিক বা কর্পোরেট ভ্রমণ এবং হুমকির মুখে পড়েছে শ্রম অভিবাসন খাত।
