Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 09, 2026
কোনো অগ্রগতি ছাড়াই শেষ হলো গাজা যুদ্ধবিরতির প্রথম দফার আলোচনা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 July, 2025, 11:25 am
Last modified: 07 July, 2025, 11:25 am

Related News

  • মিসর-আর্জেন্টিনা ম্যাচের আগে গাজায় বিশ্বকাপের খেলা দেখানোর দায়িত্বে থাকা নেতাকে হত্যা করল ইসরায়েল
  • তেহরানে খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার ফাঁকে ইরানি কর্মকর্তাদের সঙ্গে হামাস প্রতিনিধিদলের বৈঠক
  • গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • অনেক দেশ চুক্তি করতে গোপনে আমাকে ফোন দিচ্ছে: জেডি ভ্যান্সের সমালোচনার জবাবে নেতানিয়াহু
  • নেতানিয়াহুর সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার, ও জানে ‘আসল বস কে’: ট্রাম্প

কোনো অগ্রগতি ছাড়াই শেষ হলো গাজা যুদ্ধবিরতির প্রথম দফার আলোচনা

কাতারি ও মিশরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুপক্ষের মধ্যে বার্তা ও ব্যাখ্যা আদান-প্রদান হলেও কোনো অগ্রগতি হয়নি।
টিবিএস ডেস্ক
07 July, 2025, 11:25 am
Last modified: 07 July, 2025, 11:25 am
ছবি: রয়টার্স

ইসরায়েল ও হামাসের মধ্যকার সর্বশেষ অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন এক ফিলিস্তিনি কর্মকর্তা। কর্তৃপক্ষ জানিয়েছে, দোহায় দুটি আলাদা ভবনে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে আলোচনা চলে। খবর বিবিসি'র।

কাতারি ও মিশরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুপক্ষের মধ্যে বার্তা ও ব্যাখ্যা আদান-প্রদান হলেও কোনো অগ্রগতি হয়নি।

ওই কর্মকর্তা আরও জানান, সোমবার থেকে আবারও আলোচনা শুরুর সম্ভাবনা রয়েছে। মধ্যস্থতাকারীরা দুই পক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠকে বসে সমস্যা দূর করা ও মতপার্থক্য কমানোর চেষ্টা করবেন।

রয়টার্স জানিয়েছে, দুই ফিলিস্তিনি কর্মকর্তার সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছে, ইসরায়েলি প্রতিনিধি দল হামাসের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর মতো যথেষ্ট ক্ষমতা নিয়ে আসেনি। তাদের 'বাস্তব কোনো ক্ষমতা ছিল না'।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে ওয়াশিংটন যাওয়ার সময়েই এই অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি আলোচনা অনুষ্ঠিত হয়।

নেতানিয়াহু বলেছেন, সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক গাজায় যুদ্ধবিরতি ও বন্দিমুক্তির বিষয়ে একটি চুক্তি এগিয়ে নিতে সহায়ক হবে বলে তিনি মনে করেন।

তিনি জানান, যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল যে শর্ত মেনে নিতে রাজি, সে অনুযায়ী আলোচকদের তিনি পরিষ্কার নির্দেশনা দিয়েছেন।

হামাস বলেছে, তারা সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবে 'ইতিবাচক মনোভাব' দেখিয়েছে। তবে এখনো দুপক্ষের মধ্যে কিছু বড় মতপার্থক্য রয়েছে, যা চুক্তিতে পৌঁছাতে হলে মেটাতে হবে।

এই মুহূর্তে হামাস আগের মতোই কিছু মূল শর্তে অনড় রয়েছে। এর মধ্যে রয়েছে–যুদ্ধবিরতির শেষে সব ধরনের লড়াই বন্ধের নিশ্চয়তা ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি।

নেতানিয়াহুর সরকার এর আগে এসব শর্ত প্রত্যাখ্যান করেছিল।

নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগে জানান, তিনি এখনো তিনটি 'মিশন' বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ–'সব জিম্মিকে মুক্ত করে ফিরিয়ে আনা, জীবিত ও নিহত উভয়কেই; হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করা; এবং নিশ্চিত করা যে, গাজা আর কখনও ইসরায়েলের জন্য হুমকি না হয়।'

এই অবস্থানে বড় কোনো পরিবর্তন না থাকায় কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের জন্য আলোচনা এগিয়ে নেওয়া বেশ কঠিন হয়ে পড়েছে। মার্চে আগের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর এমন অনেক উদ্যোগই ব্যর্থ হয়েছে।

মার্চের পর থেকে ইসরায়েল হামাসের বিরুদ্ধে আগ্রাসন নতুন করে জোরদার করেছে। তারা গাজায় টানা ১১ সপ্তাহ ধরে ত্রাণ প্রবেশে অবরোধ আরোপ করেছিল, যা আংশিকভাবে কয়েক সপ্তাহ আগে শিথিল করা হয়।

ইসরায়েলি সরকারের দাবি, এসব পদক্ষেপের উদ্দেশ্য হলো হামাসকে আরও দুর্বল করে জিম্মিদের মুক্তি দিতে বাধ্য করা।

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা গাজায় হামাসের ১৩০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে বেশ কয়েকজন যোদ্ধাকে হত্যা করেছে।

তবে এর পাশাপাশি বেড়েই চলেছে সাধারণ মানুষের প্রাণহানি। গাজার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোববার একদিনেই ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

এখন প্রশ্ন হলো–কাতারে চলমান এই আলোচনা আদৌ এমন কোনও সমঝোতায় পৌঁছাতে পারবে কি না, যা দুপক্ষই মেনে নিতে পারে। পাশাপাশি, সোমবারের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে যুদ্ধ থামানোর ব্যাপারে রাজি করাতে পারবেন কি না, সেটিও বড় প্রশ্ন।

ইসরায়েলে অনেকেই মনে করছেন, বাকি জিম্মিদের বাঁচাতে হলে যুদ্ধ থামানোই সঠিক সিদ্ধান্ত। শনিবার সন্ধ্যায় তারা আবারও রাস্তায় নেমে নেতানিয়াহুর কাছে দ্রুত চুক্তিতে পৌঁছানোর দাবি জানিয়েছেন।

তবে নেতানিয়াহুর মন্ত্রিসভায় জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের মতো কট্টর নেতারা আবারও গাজায় যুদ্ধ শেষ করার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা বলছেন, হামাস পুরোপুরি নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে।

ফলে আবারও যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা দিলেও বাস্তবে সেটি কতদূর এগোবে, তা অনিশ্চিতই থেকে যাচ্ছে। কারণ, হামাস ও ইসরায়েল–দুই পক্ষই এখনো নিজেদের কঠিন শর্ত থেকে সরে আসার ইঙ্গিত দেয়নি।

এমন অবস্থায় গাজার সাধারণ মানুষ এবং এখনও জিম্মি থাকা ইসরায়েলিদের পরিবারগুলো আশা করছেন, এবার যেন আলোচনা ব্যর্থ না হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়। এতে প্রায় ১,২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।

এর পর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় অন্তত ৫৭ হাজার ৩৩৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

Related Topics

টপ নিউজ

গাজা / যুদ্ধবিরতি আলোচনা / অগ্রগতি / হামাস / ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
    মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

Related News

  • মিসর-আর্জেন্টিনা ম্যাচের আগে গাজায় বিশ্বকাপের খেলা দেখানোর দায়িত্বে থাকা নেতাকে হত্যা করল ইসরায়েল
  • তেহরানে খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার ফাঁকে ইরানি কর্মকর্তাদের সঙ্গে হামাস প্রতিনিধিদলের বৈঠক
  • গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • অনেক দেশ চুক্তি করতে গোপনে আমাকে ফোন দিচ্ছে: জেডি ভ্যান্সের সমালোচনার জবাবে নেতানিয়াহু
  • নেতানিয়াহুর সঙ্গে আমার বোঝাপড়া চমৎকার, ও জানে ‘আসল বস কে’: ট্রাম্প

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আর্জেন্টিনার সঙ্গে ম্যাচে বর্ণবাদবিরোধী বিশেষ ভঙ্গিরত অবস্থায় মিশরের কোচ হোসাম হাসান। ছবি: রয়টার্স
খেলা

মেসির সঙ্গে বাগবিতণ্ডার পর 'বর্ণবাদবিরোধী সাইন' দেখালেন মিশরের কোচ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]