Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
পেরুতে সাড়ে ৩ হাজার বছরের পুরোনো শহরের খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 July, 2025, 09:50 am
Last modified: 07 July, 2025, 09:59 am

Related News

  • ঘরে ঘরে হলান্ড: লাতিন আমেরিকায় ফুটবল তারকাদের নামে নবজাতকদের নাম রাখার হিড়িক
  • পেরুর ক্ষমতায় সাবেক ‘স্বৈরশাসক' ফুজিমোরির মেয়ে কেইকো
  • লাতিন আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধানরা কেন এতো আইনি জটিলতায়?
  • প্রশান্ত মহাসাগরে ভেসে থাকার ৯৫ দিন পর উদ্ধার পেরুর জেলে, বেঁচে ছিলেন কচ্ছপ খেয়ে
  • উভচর ইঁদুর, থলথলে গোল মাথার মাছসহ পেরুতে নতুন ২৭ প্রজাতির সন্ধান পেলেন বিজ্ঞানীরা

পেরুতে সাড়ে ৩ হাজার বছরের পুরোনো শহরের খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা

গবেষকরা বলছেন, এই আবিষ্কার আমেরিকার প্রাচীনতম সভ্যতা কারাল-এর পরিণতি সম্পর্কে নতুন কিছুর সন্ধান দেবে।
টিবিএস ডেস্ক
07 July, 2025, 09:50 am
Last modified: 07 July, 2025, 09:59 am
পেনিকো শহরটি লিমা শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর দিকে অবস্থিত। ছবি: রয়টার্স

প্রত্নতাত্ত্বিকরা পেরুর উত্তর বারানকা প্রদেশে এক প্রাচীন শহরের সন্ধান পাওয়ার ঘোষণা দিয়েছেন। খবর বিবিসির।

সাড়ে তিন হাজার বছরের পুরোনো এই শহরটির নাম পেনিকো। এটি প্রাচীন কালে প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী জনগোষ্ঠীর সঙ্গে আন্দিজ পর্বতমালা ও আমাজন অববাহিকার মানুষের সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।

লিমা শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরদিকে অবস্থিত। এই স্থাপনাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬০০ মিটার (১,৯৭০ ফুট) উচ্চতায় অবস্থিত এবং অনুমান করা হচ্ছে এটি খ্রিষ্টপূর্ব ১,৮০০ থেকে ১,৫০০ সালের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। এ সময়ে মধ্যপ্রাচ্য ও এশিয়ার প্রাচীন সভ্যতাগুলোও বিকাশ লাভ করছিল।

গবেষকরা বলছেন, এই আবিষ্কার আমেরিকার প্রাচীনতম সভ্যতা কারাল-এর পরিণতি সম্পর্কে নতুন কিছুর সন্ধান দেবে।

গবেষকদের প্রকাশিত ড্রোন ফুটেজে দেখা গেছে, শহরের কেন্দ্রে পাহাড়ের ঢালে একটি বৃত্তাকার কাঠামো রয়েছে, যা পাথর ও কাদামাটির ভবনের ধ্বংসাবশেষ দিয়ে ঘেরা।

সাইটে আট বছর ধরে চলা গবেষণায় ১৮টি স্থাপনা উন্মোচিত হয়েছে, যার মধ্যে রয়েছে আচারিক মন্দির ও আবাসিক কমপ্লেক্স।

এই ভবনগুলোতে গবেষকরা আচারিক বস্তু, মানুষের ও প্রাণীর মাটির মূর্তি এবং মুক্তা ও শামুকের খোল দিয়ে তৈরি হার খুঁজে পেয়েছেন।

গবেষকদের প্রকাশিত ড্রোন ফুটেজে দেখা গেছে, শহরের কেন্দ্রে পাহাড়ের ঢালে একটি বৃত্তাকার কাঠামো রয়েছে, যা পাথর ও কাদামাটির ভবনের ধ্বংসাবশেষ দিয়ে ঘেরা। ছবি: রয়টার্স

পেনিকো শহরটি কারাল সভ্যতার কাছাকাছি অবস্থিত, যা আমেরিকার প্রাচীনতম সভ্যতা হিসেবে স্বীকৃত। প্রায় ৫,০০০ বছর আগে (খ্রিষ্টপূর্ব ৩,০০০ সালের দিকে) পেরুর সুপে উপত্যকায় এই সভ্যতা গড়ে উঠেছিল।

কারাল সভ্যতায় ৩২টি স্থাপনাকৃতির স্মৃতিস্তম্ভ রয়েছে, যার মধ্যে রয়েছে বড় আকারের পিরামিড আকৃতির কাঠামো, উন্নত সেচ ব্যবস্থা, নগরায়ণ ও বসতি। ধারণা করা হয়, এটি ভারত, মিশর, সুমেরিয়া ও চীনের অন্যান্য প্রাচীন সভ্যতার থেকে বিচ্ছিন্নভাবে বিকশিত হয়েছিল।

১৯৯০-এর দশকে কারাল খনন করেন ড. রুথ শাদি। তিনি বর্তমানে পেনিকো গবেষণা পরিচালনা করছেন। তিনি বলেন, নতুন এই আবিষ্কার কারাল সভ্যতা কীভাবে বিলুপ্ত হলো, তা বোঝার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই সভ্যতা জলবায়ু পরিবর্তনের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল।

ড. শাদি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, পেনিকো এমন এক কৌশলগত স্থানে অবস্থিত ছিল, যা উপকূল, আন্দিজ পার্বত্য অঞ্চল এবং জঙ্গল এলাকার সমাজগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিময় সহজ করত।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পেরুর সংস্কৃতি মন্ত্রণালয়ের গবেষক ও প্রত্নতত্ত্ববিদ মার্কো মাচাকুয়াই বলেন, পেনিকোর গুরুত্ব হলো এটি কারাল সভ্যতার ধারাবাহিকতা বহন করছে।

পেরুতে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের অনেকগুলোই রয়েছে — এর মধ্যে রয়েছে আন্দিজ পর্বতের ইঙ্কা দুর্গ মাচু পিচু এবং দেশের মধ্য উপকূলের মরুভূমিতে খোদাই করা রহস্যময় নাজকা লাইনস।

Related Topics

টপ নিউজ

পেরু / কারাল / আন্দিজ পর্বতমালা / আমাজন অববাহিকা / পেনিকো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

Related News

  • ঘরে ঘরে হলান্ড: লাতিন আমেরিকায় ফুটবল তারকাদের নামে নবজাতকদের নাম রাখার হিড়িক
  • পেরুর ক্ষমতায় সাবেক ‘স্বৈরশাসক' ফুজিমোরির মেয়ে কেইকো
  • লাতিন আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধানরা কেন এতো আইনি জটিলতায়?
  • প্রশান্ত মহাসাগরে ভেসে থাকার ৯৫ দিন পর উদ্ধার পেরুর জেলে, বেঁচে ছিলেন কচ্ছপ খেয়ে
  • উভচর ইঁদুর, থলথলে গোল মাথার মাছসহ পেরুতে নতুন ২৭ প্রজাতির সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস

3
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক

5
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

6
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]