Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
উভচর ইঁদুর, থলথলে গোল মাথার মাছসহ পেরুতে নতুন ২৭ প্রজাতির সন্ধান পেলেন বিজ্ঞানীরা

আন্তর্জাতিক

বিবিসি
21 December, 2024, 01:15 pm
Last modified: 21 December, 2024, 01:18 pm

Related News

  • বাংলাদেশের সমুদ্রে নতুন ৬৫ প্রজাতির প্রাণীর সন্ধান, পাঁচটি সম্ভবত বিশ্বে আর কোথাও নেই
  • লাতিন আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধানরা কেন এতো আইনি জটিলতায়?
  • পেরুতে সাড়ে ৩ হাজার বছরের পুরোনো শহরের খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা
  • প্রশান্ত মহাসাগরে ভেসে থাকার ৯৫ দিন পর উদ্ধার পেরুর জেলে, বেঁচে ছিলেন কচ্ছপ খেয়ে
  • পেরু: ২২ বছর আগে তুষারধসের মুখে পড়েছিলেন, এখন পাওয়া গেল তার সংরক্ষিত মরদেহ

উভচর ইঁদুর, থলথলে গোল মাথার মাছসহ পেরুতে নতুন ২৭ প্রজাতির সন্ধান পেলেন বিজ্ঞানীরা

আমাজন বনাঞ্চলের অন্তর্ভুক্ত পেরুর আল্টো মায়ো অঞ্চলে একটি অভিযানে প্রাণীগুলোর সন্ধান পাওয়া গেছে।
বিবিসি
21 December, 2024, 01:15 pm
Last modified: 21 December, 2024, 01:18 pm
পেরুতে নতুন উভচর ইঁদুরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। ছবি: কনজারভেশন ইন্টারন্যাশনাল

পেরুতে ২৭টি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। এর মধ্যে রয়েছে– জলজ পরিবেশে বাস করা একটি ইঁদুর, যার পায়ের পাতা আংশিক পাখনার মতো এবং একটি ব্লব-হেডেড (থলথলে গোল মাথা) মাছ।

আমাজন বনাঞ্চলের অন্তর্ভুক্ত আল্টো মায়ো অঞ্চলে একটি অভিযানে প্রাণীগুলোর সন্ধান পাওয়া গেছে। অভিযানে অংশগ্রহণ করেছিল, কনজারভেশন ইন্টারন্যাশনাল (একটি অলাভজনক সংগঠন) এবং স্থানীয় আদিবাসী গোষ্ঠীর সদস্যরা।

এই অঞ্চলে আরও ৪৮টি নতুন প্রজাতি আবিষ্কৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সেগুলোর নতুন প্রজাতি হিসেবে পরিচিতি পেতে আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছে কনজারভেশন ইন্টারন্যাশনাল।

কনজারভেশন ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর ট্রন্ড লারসেন বলেন, "স্তন্যপায়ী এবং মেরুদণ্ডী প্রাণীদের এত নতুন প্রজাতি আবিষ্কার করা সত্যিই অবিশ্বাস্য। বিশেষ করে এমন একটি জায়গায়, যেখানে মানুষের প্রভাব অনেক বেশি।"

আল্টো মায়োপেরুর উত্তরাঞ্চলে একটি সুরক্ষিত এলাকা। এখানে বিচিত্র প্রাকৃতিক পরিবেশ এবং আদিবাসী এলাকা রয়েছে।

এই অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব তুলনামূলকভাবে বেশি। এতে বন উজাড় এবং কৃষির সম্প্রসারণের ফলে পরিবেশের ওপর চাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কনজারভেশন ইন্টারন্যাশনাল।

গবেষণায় সহায়তা করা আওয়াজুন আদিবাসী সম্প্রদায়ের নারী ইউলিসা তুই বলেন, "এই প্রতিবেদন আমাদের সংস্কৃতি, প্রাকৃতিক সম্পদ এবং আমাদের অঞ্চল রক্ষার সুযোগ করে দেয়, কারণ এটি আমাদের পরিবেশগত পন্থাগুলো সম্পর্কে আরও ভালো ধারণা দেয়।"

ট্রন্ড লারসেন বলেন, "[আওয়াজুনরা] তাদের পার্শ্ববর্তী বনে প্রাণী এবং গাছপালা সম্পর্কে ব্যাপক ঐতিহ্যগত জ্ঞান রাখে।"

এই অভিযানে একটি নতুন প্রজাতির বামন কাঠবিড়ালি, আট ধরনের মাছ, তিনটি উভচর এবং ১০ প্রজাতির প্রজাপতি পাওয়া গেছে।

"থলথলে গোল মাথার" মাছ। ছবি: কনজারভেশন ইন্টারন্যাশনাল

এই "গোল মাথার" মাছটি বিজ্ঞানী মহলের জন্য একটি নতুন আবিষ্কার। কিন্তু যাত্রাপথে সাহায্য করা আদিবাসী আওয়াজুন সম্প্রদায়ের মানুষ এর অস্তিত্ব সম্পর্কে আগে থেকেই জানতেন।

বিজ্ঞানীরা মাছটির মাথার বাড়তি অংশ দেখে অবাক হয়েছিলেন, কারণ এমন কিছু তারা আগে কখনো দেখেননি।

নতুন প্রজাতির বামন কাঠবিড়ালি। ছবি: কনজারভেশন ইন্টারন্যাশনাল

এই বামন কাঠবিড়ালির দৈর্ঘ্য মাত্র ১৪ সেন্টিমিটার (৫.৫ ইঞ্চি)। যুক্তরাজ্য স্কুইরেল অ্যাকর্ড-এর তথ্য অনুযায়ী, এটি যুক্তরাজ্যের ধূসর কাঠবিড়ালির (২৪ থেকে ২৯ সেন্টিমিটার) আকারের প্রায় অর্ধেক 

লারসেন বলেন, "এটি আপনার হাতের তালুর মধ্যে সহজেই আঁটবে। এটি অত্যন্ত মিষ্টি এবং সুন্দর বাদামি রঙের, খুব দ্রুত চলাচল করে। এটি দ্রুত লাফ দেয় এবং গাছের মধ্যে লুকিয়ে পড়ে।"

বিজ্ঞানীরা একটি নতুন প্রজাতির ইঁদুর আবিষ্কার করেছেন। এদের পশম বিশেষত শক্ত এবং হেজহগের কাঁটার মতো কাজ করে।

তারা একটি নতুন "উভচর ইঁদুর"ও খুঁজে পেয়েছেন। এর পায়ে আংশিকভাবে ওয়েব থাকে এবং এটি জলজ পোকামাকড় খেয়ে থাকে।

এটি একটি আধা-জলজ স্তন্যপায়ী প্রাণী দলের অন্তর্গত, যেগুলো পৃথিবীর অন্যতম বিরল প্রজাতি হিসেবে বিবেচিত। এদের কিছু প্রজাতি বিজ্ঞানীরা শুধু কয়েকবারই দেখে থাকতে পারেন।
 

Related Topics

টপ নিউজ

পেরু / নতুন প্রজাতি আবিষ্কার / মেরুদণ্ডী প্রাণী / স্তন্যপায়ী প্রাণী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • বাংলাদেশের সমুদ্রে নতুন ৬৫ প্রজাতির প্রাণীর সন্ধান, পাঁচটি সম্ভবত বিশ্বে আর কোথাও নেই
  • লাতিন আমেরিকার সাবেক রাষ্ট্রপ্রধানরা কেন এতো আইনি জটিলতায়?
  • পেরুতে সাড়ে ৩ হাজার বছরের পুরোনো শহরের খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা
  • প্রশান্ত মহাসাগরে ভেসে থাকার ৯৫ দিন পর উদ্ধার পেরুর জেলে, বেঁচে ছিলেন কচ্ছপ খেয়ে
  • পেরু: ২২ বছর আগে তুষারধসের মুখে পড়েছিলেন, এখন পাওয়া গেল তার সংরক্ষিত মরদেহ

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]