Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
কে হবেন দালাই লামার উত্তরসূরী ?

আন্তর্জাতিক

রয়টার্স
30 June, 2025, 12:25 pm
Last modified: 30 June, 2025, 12:29 pm

Related News

  • চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’, নিরাপদ আশ্রয়ে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ
  • পোল্যান্ড-ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইরান, জিতল ৪টি স্বর্ণ
  • চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • চীনের হেংঝৌ শহরে বন্যায় ভেসে গেছে সাপের খামার, লোকালয়ে ছড়িয়ে পড়েছে ৯০০ সাপ
  • সমুদ্রে রকেট বুস্টার পুনরুদ্ধারে সফল চীন, পুনঃব্যবহারযোগ্য রকেট প্রযুক্তিতে বড় অগ্রগতি

কে হবেন দালাই লামার উত্তরসূরী ?

এর আগে তিনি বলেছিলেন, প্রয়োজনে ভারতে পুনর্জন্ম নিতে পারেন তিনি। উল্লেখ্য, বর্তমান দালাই লামা দুই বছর বয়সে তার পূর্বসূরির পুনর্জন্ম হিসেবে স্বীকৃত হন। বর্তমানে তিনি উত্তর ভারতের হিমালয়ঘেরা ধর্মশালায় নির্বাসিত জীবন কাটাচ্ছেন।
রয়টার্স
30 June, 2025, 12:25 pm
Last modified: 30 June, 2025, 12:29 pm
দালাই লামা। ছবি: রয়টার্স

৯০তম জন্মদিনের প্রাক্কালে নিজের উত্তরসূরি নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে যাচ্ছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। তিন দিনের এক বৃহৎ বৌদ্ধ ধর্মীয় সমাবেশে তিনি এ বিষয়ে ইঙ্গিত দেবেন বলে আশা করা হচ্ছে।

১৯৫৯ সালে চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ বিদ্রোহের পর তিব্বত থেকে পালিয়ে যান দালাই লামা। বেইজিং তাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিবেচনা করে। এমনকি চীনই তার উত্তরসূরি নির্ধারণ করবে বলে জানিয়েছে। তবে দালাই লামা বলেছেন, তার উত্তরসূরি চীনের বাইরে জন্মগ্রহণ করবেন এবং তার অনুসারীদের বেইজিং কর্তৃক নির্বাচিত কাউকে প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন।

তিব্বতি বৌদ্ধদের বিশ্বাস, আলোকিত সন্ন্যাসীরা পুনর্জন্মের মাধ্যমে তাদের আধ্যাত্মিক উত্তরাধিকার বহন করেন। ১৪তম দালাই লামা আগামী রোববার ৯০ বছরে পা দেবেন। তিনি এরই মধ্যে জানিয়েছেন, নিজের মৃত্যুর পর সম্ভাব্য উত্তরসূরি, ছেলে বা মেয়ে, কোথায় পাওয়া যেতে পারে সে বিষয়ে প্রবীণ সন্ন্যাসী ও অন্যদের সঙ্গে আলোচনা করবেন।

সোমবার এক সমাবেশে তাকে দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করেন অনুসারীরা। জবাবে দালাই লামা বলেন, 'আমার বাকি জীবন আমি অন্যদের কল্যাণে উৎসর্গ করব, যতটা সম্ভব এবং যতটা বিস্তৃতভাবে সম্ভব।'

তিনি আরও বলেন, 'দালাই লামা প্রতিষ্ঠানের ধারাবাহিকতা নিয়ে আমরা কিছু একটি কাঠামোর মধ্যে কথা বলব।' তবে সে কাঠামো কেমন হবে, তা খোলাসা করেননি তিনি।

এর আগে তিনি বলেছিলেন, প্রয়োজনে ভারতে পুনর্জন্ম নিতে পারেন তিনি। উল্লেখ্য, বর্তমান দালাই লামা দুই বছর বয়সে তার পূর্বসূরির পুনর্জন্ম হিসেবে স্বীকৃত হন। বর্তমানে তিনি উত্তর ভারতের হিমালয়ঘেরা ধর্মশালায় নির্বাসিত জীবন কাটাচ্ছেন।

ধর্মশালার নির্বাসিত তিব্বত সংসদের উপ-স্পিকার ডলমা সেরিং তেইখাং বলেন, 'এ বিষয়ে দালাই লামার মুখ থেকেই বিশ্বের জানা গুরুত্বপূর্ণ। কারণ চীন একদিকে তাকে অবমাননা করার চেষ্টা করছে, অন্যদিকে দালাই লামার পুনর্জন্মের বিষয়ে নিয়মকানুন তৈরি করে তাকে নিজেদের হাতে নিতে চাইছে।'

'চীন এই প্রতিষ্ঠানটি দখল করে নিতে চাইছে রাজনৈতিক উদ্দেশ্যে,' বলেন তিনি। 'আমরা চাই দালাই লামার পুনর্জন্ম শুধু তিব্বতের সংস্কৃতি, ধর্ম ও জাতি হিসেবে টিকে থাকার জন্য নয়, বরং সমগ্র মানবজাতির মঙ্গলের জন্যও হোক।'

তিব্বতের প্রধান রাষ্ট্রীয় ওরাকল থুপ্তেন নোদুপ বলেন, 'সাধারণত কোনো সন্ন্যাসী জীবিত থাকাকালীন পুনর্জন্ম নিয়ে আলোচনা হয় না। তবে এবার পরিস্থিতি ভিন্ন। কারণ 'চীনা সরকার হস্তক্ষেপ করছে।'

চীন গত মার্চে বলেছে, দালাই লামা একজন রাজনৈতিক নির্বাসিত ব্যক্তি এবং 'তিব্বতিদের প্রতিনিধিত্ব করার কোনো অধিকার তাঁর নেই।' বেইজিং আরও জানায়, দালাই লামার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে তারা রাজি, যদি তিনি স্বীকার করেন তিব্বত ও তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। এই প্রস্তাব তিব্বতের নির্বাসিত সরকার ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে।

Related Topics

টপ নিউজ

দালাই লামা / উত্তরসূরি / তিব্বত / চীন / তাইওয়ান / বৌদ্ধ ভিক্ষু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • পুনিল ঘোষ কেবিন।
    পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া
  • ১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
    ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’
  • টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
    কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র
  • ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
    ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
  • চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
    বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

Related News

  • চীনের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’, নিরাপদ আশ্রয়ে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ
  • পোল্যান্ড-ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইরান, জিতল ৪টি স্বর্ণ
  • চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • চীনের হেংঝৌ শহরে বন্যায় ভেসে গেছে সাপের খামার, লোকালয়ে ছড়িয়ে পড়েছে ৯০০ সাপ
  • সমুদ্রে রকেট বুস্টার পুনরুদ্ধারে সফল চীন, পুনঃব্যবহারযোগ্য রকেট প্রযুক্তিতে বড় অগ্রগতি

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
পুনিল ঘোষ কেবিন।
ফিচার

পুনিল ঘোষ কেবিন: ৪৩ বছর ধরে পরিবেশন করছে দই-চিড়া

3
১৯৮৬ সালে ফিলশনার আইস শেলফ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর প্রায় ৪০ বছর টিকে ছিল ‘এ২৩এ’। এটি ছিল বিশ্বের বৃহত্তম এবং অ্যান্টার্কটিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী হিমশৈলগুলোর একটি। ছবি: উইকিমিডিয়া কমন্স
আন্তর্জাতিক

ভারতের গোয়ার চেয়েও বড়, রাশিয়ার চেয়েও প্রাচীন—৪০ বছর পর হারিয়ে গেল বিশ্বের বৃহত্তম হিমশৈল ‘এ২৩এ’

4
টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাসের (টিপিএস) আওতায় থাকা অভিবাসীদের পক্ষে গত বৃহস্পতিবার সান ডিয়েগোতে আয়োজিত সমাবেশ। ছবি: এপি
আন্তর্জাতিক

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

5
ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা
অর্থনীতি

ধুঁকতে থাকা স্পিনিং মিল বাঁচাতে স্থানীয় সুতায় তৈরি পোশাক রপ্তানিতে নগদ প্রণোদনা ৫% করার পরিকল্পনা

6
চট্টগ্রাম-কক্সবাজার এলাকায় নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত ৯.২৮ লাখ মানুষ 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]