পরিবেশ সংরক্ষণে কী করছে মন্ত্রণালয় জানালেন পরিবেশ উপদেষ্টা
শিল্প দূষণে ঢাকার আশেপাশের নদীগুলো এতটাই বিপর্যস্ত যে পানি আনতে এখন মেঘনা নদীতে যেতে হচ্ছে। এছাড়া বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধেও সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ২৫ জুন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদকসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৩১টি পুরস্কার দেয়া হয়।
