স্কাউটস জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত প্রধান উপদেষ্টা
নতুন বাংলাদেশ তৈরির জন্য জুলাই গণ-অভ্যুত্থানে চারজন স্কাউটস জীবন দিয়েছেন, যা বিশ্বের ইতিহাসে বিরল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২৩ জুন সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ স্কাউটস এর কাব কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। পরে বিজয়ী স্কাউট সদস্যদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা।
