Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই: জামায়াতের নায়েবে আমির ডা. তাহের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 June, 2025, 09:05 pm
Last modified: 20 June, 2025, 09:07 pm

Related News

  • সংসদে জামায়াতের মিছিলকে ‘মবক্রেসি’ বলাকে ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জের দাবি নাকচ করলেন স্পিকার
  • শিবির নেতা জিসানের পক্ষে গণমাধ্যমে কথা বলা দুই এপিপির নিয়োগ বাতিল
  • সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল
  • ‘যৌক্তিক’ ও ‘গঠনমূলক’ বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত: শফিকুর
  • প্রস্তাবিত বাজেট লুটপাট ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করবে: জামায়াত

আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই: জামায়াতের নায়েবে আমির ডা. তাহের

শুক্রবার (২০ জুন) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীদ্বার উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ‘নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
20 June, 2025, 09:05 pm
Last modified: 20 June, 2025, 09:07 pm
ছবি: সংগৃহীত

আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, 'জামায়াতে ইসলামী আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায়, এপ্রিলে হলেও আপত্তি নেই। তবে আমরা স্থানীয় সরকার নির্বাচন আগে চাই। ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকারের নির্বাচন হতে পারে, তারপরেই জাতীয় নির্বাচন।'

শুক্রবার (২০ জুন) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীদ্বার উপজেলা ও পৌর শাখার উদ্যোগে 'নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে' প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বলেন, প্রধানমন্ত্রী যিনি হবেন, তিনি একাধারে জীবনে দুইবারের বেশি হতে পারবেন না। এ প্রস্তাবে এদেশের অধিকাংশ দল একমত হয়েছে শুধু বিএনপি ছাড়া। এটা সব দল মানলেও বিএনপি মানে না, এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আগামী রোববারের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

তিনি আরও বলেন, ৭০ অনুচ্ছেদে যেখানে একদলের নমিনেশনে এমপি হলে তার ভিন্ন কোনো মত দেওয়ার সুযোগ ছিল না, এবার আমরা জামায়াতের পক্ষে একটা নতুন প্রস্তাব এনেছি, সংবিধান সংশোধন, অনাস্থা বিল এবং বাজেট। এ তিনটার বাইরে আর যে কোনো বিষয়ে একটি দলের এমপি সে দলমতের বিরুদ্ধে মত দিতে পারবে।  

তিনি তার নেতা-কর্মীদের বলেন, ৫ আগস্টের পূর্বে আমরা এভাবে উন্মুক্ত সভা করতে পারি নাই, পুলিশ আমাদের ধরে জেলে ঢোকাতো। ৫ আগস্টের পর পুলিশ আমাদের নেতা-কর্মীদের দেখলে স্যালুট দেয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন খান ও পৌর আমির ফেরদৌস আহমেদের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।

বক্তব্য রাখেন ব্যারিস্টার আরমান, ব্যারিস্টার আবু বকর মোল্লা, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম শহীদ প্রমুখ।

Related Topics

টপ নিউজ

জামায়াতে ইসলামী / স্থানীয় সরকার নির্বাচন / ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের / কুমিল্লা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • সংসদে জামায়াতের মিছিলকে ‘মবক্রেসি’ বলাকে ঘিরে বিতর্ক, এক্সপাঞ্জের দাবি নাকচ করলেন স্পিকার
  • শিবির নেতা জিসানের পক্ষে গণমাধ্যমে কথা বলা দুই এপিপির নিয়োগ বাতিল
  • সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল
  • ‘যৌক্তিক’ ও ‘গঠনমূলক’ বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত: শফিকুর
  • প্রস্তাবিত বাজেট লুটপাট ও দুর্নীতির সুযোগ সৃষ্টি করবে: জামায়াত

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]