Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
ন্যূনতম নিলামমূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে চায়ের নিলাম বর্জন ক্রেতাদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 June, 2025, 09:00 am
Last modified: 17 June, 2025, 09:03 am

Related News

  • নিলামে বেশি দামে বিক্রি, ২ বছরে চা খাতের আয় বেড়েছে ৫৬২ কোটি টাকা
  • স্ত্রী ‘চা দিতে দেরি’ করায় দুই মাস বয়সি শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা পলাতক
  • ‘জাদুকরী’ নীল অপরাজিতার চাষে ফিরছে ভারতীয় কৃষকের ভাগ্য
  • যে কারণে সমতলে চা উৎপাদন এতো কমে গেছে
  • দেশের বাজারে বিশ্বমানের চায়ের ব্র্যান্ডিংয়ে নতুন সম্ভবনা তৈরি করল হালদা ভ্যালি

ন্যূনতম নিলামমূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে চায়ের নিলাম বর্জন ক্রেতাদের

পরিস্থিতি সামাল দিতে এবং নতুন ন্যূনতম মূল্য নির্ধারণ নিয়ে আলোচনা করতে চা বোর্ড আজ মঙ্গলবার (১৭ জুন) ক্রেতা সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে।
টিবিএস রিপোর্ট
17 June, 2025, 09:00 am
Last modified: 17 June, 2025, 09:03 am
ছবি: টিবিএস

চায়ের ন্যূনতম নিলামমূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে গতকাল রোববার (১৬ জুন) অনুষ্ঠিত নিলামে অংশ নেয়নি স্থানীয় ও ব্র্যান্ডেড কোম্পানির ক্রেতাদের একটি অংশ।

ফলে আন্তর্জাতিক চা নিলামকেন্দ্রে বেশিরভাগ চা-ই অবিক্রীত থেকে যায়।

পরিস্থিতি সামাল দিতে এবং নতুন ন্যূনতম মূল্য নির্ধারণ নিয়ে আলোচনা করতে চা বোর্ড আজ মঙ্গলবার (১৭ জুন) ক্রেতা সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে।

টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিটিএবি) সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ বলেন, 'চায়ের নিলামমূল্য বৃদ্ধির কারণে অনেক ক্রেতা প্রতিষ্ঠান চা ক্রয় না করে প্রতিবাদ জানিয়েছে।'

তিনি আরও বলেন, 'চা বোর্ড ও ক্রেতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজকের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠকে ন্যূনতম নিলামমূল্য কমানোর সিদ্ধান্ত এলে ভবিষ্যতে নিলামে সক্রিয় অংশগ্রহণ বাড়বে।'

ক্রেতা প্রতিষ্ঠানগুলোর অভিযোগ, আমদানিতে ৮৯ শতাংশ শুল্ক আরোপ, স্বল্প সুদে ঋণ প্রদান এবং রেশনসহ চা বাগানগুলোর সুরক্ষায় সরকার নানা উদ্যোগ নিলেও 'রুগ্ণ বাগান'-এর কারণে দেশের চা শিল্প দিন দিন গভীর সংকটে পড়ছে।

তাদের দাবি, এসব বাগান পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ না নিয়ে বরং প্রতিবছর ন্যূনতম নিলামমূল্য বৃদ্ধি করা হচ্ছে।

ক্রেতারা আরও অভিযোগ করেন, এই ন্যূনতম মূল্য বৃদ্ধির ফলে বাগানগুলো নানা সুযোগ-সুবিধা পেয়েও গুণগত মান ও উৎপাদন বৃদ্ধির দিকে মনোযোগ দিচ্ছে না।

তাদের মতে, চা বোর্ড নিলামের মূল পদ্ধতি পরিবর্তন করে ন্যূনতম মূল্য বাড়ানোর যে পদক্ষেপ নিয়েছে, এতে সাধারণ চা ভোক্তারা অতিরিক্ত চাপের মুখে পড়বেন। পাশাপাশি যেসব ক্রেতা প্রতিষ্ঠান চা কিনতে বড় অঙ্কের বিনিয়োগ করে, তারাও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

ঈদের ছুটির পর সোমবার অনুষ্ঠিত ৬ নম্বর চা নিলামে বেশিরভাগ ক্রেতা অংশ নেননি বলে জানিয়েছে ব্রোকার্স প্রতিষ্ঠানগুলো। চা বোর্ডের নির্ধারিত ন্যূনতম নিলামমূল্য পরিবর্তনের প্রতিবাদে ক্রেতারা নিলাম বর্জন করেন। তবে কিছু ব্র্যান্ডেড কোম্পানি সীমিত পরিমাণে চা কিনেছে।

ফলে দিন শেষে মোট চায়ের ৫২ শতাংশই নিলাম থেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয় ব্রোকার্স প্রতিষ্ঠানগুলো। অথচ ঈদের আগে অনুষ্ঠিত ৫ নম্বর নিলামে ৭৫ শতাংশ চা বিক্রি হয়েছিল।

এদিকে, নিলামমূল্যের বাধ্যবাধকতায় শেষ বিকেলে 'লিকার রেটিং' কমিয়ে চা বিক্রির অভিযোগ তুলেছেন একাধিক ক্রেতা।

চা বোর্ডের নথি অনুযায়ী, ঈদের পর থেকে চায়ের ন্যূনতম নিলামমূল্য লিকার রেটিংয়ের ওপর ভিত্তি করে কেজিপ্রতি ১০ টাকা থেকে ৮৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন এই ব্যবস্থায় বাগান থেকে চা আসার পর ব্রোকারদের সেগুলো সাতটি গ্রেডে 'লিকার রেটিং' অনুযায়ী মূল্যায়ন করতে হচ্ছে।

Related Topics

টপ নিউজ

চা / চা নিলাম / বাংলাদেশ চা বোর্ড / নিলাম বর্জন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
    ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
  • ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
    ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • ছবি: রয়টার্স
    ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান
  • চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
    ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

Related News

  • নিলামে বেশি দামে বিক্রি, ২ বছরে চা খাতের আয় বেড়েছে ৫৬২ কোটি টাকা
  • স্ত্রী ‘চা দিতে দেরি’ করায় দুই মাস বয়সি শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা পলাতক
  • ‘জাদুকরী’ নীল অপরাজিতার চাষে ফিরছে ভারতীয় কৃষকের ভাগ্য
  • যে কারণে সমতলে চা উৎপাদন এতো কমে গেছে
  • দেশের বাজারে বিশ্বমানের চায়ের ব্র্যান্ডিংয়ে নতুন সম্ভবনা তৈরি করল হালদা ভ্যালি

Most Read

1
ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার
বাংলাদেশ

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: রয়টার্সের কাছে দাবি হাসিনার

2
২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক 

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ইইউ, শিগগিরই আসছে কারিগরি দল

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলন শেষে বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

6
চৌহাট ইউনিয়নের রাজাপুর ও পাইকপাড়া গ্রামের মাঝামাঝি প্রায় ১৬ একর জমির ওপর বিস্তৃত এই পরিত্যক্ত ইউনুস খান ক্যানসার মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: নাসিরউদ্দিন ফোরকান
ফিচার

ধামরাইয়ের ‘ভুতুড়ে হাসপাতাল’: ৪০ বছরের একটি অসমাপ্ত স্বপ্ন

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]