Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
প্রয়োজনে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে 'রক্ষা করবে': ট্রাম্প

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 June, 2025, 11:25 am
Last modified: 13 June, 2025, 12:05 pm

Related News

  • হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্পের ‘ঝিমুনি’: ‘কমান্ডার-ইন-স্লিপ’ বলে উপহাস করল ডেমোক্র্যাটরা
  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • হরমুজ নিয়ে মার্কিন চাপ উপেক্ষা করেই ইরানের সাথে সম্পর্ক রাখছে ওমান
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • এখনও মোজতবার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই: ট্রাম্প

প্রয়োজনে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে 'রক্ষা করবে': ট্রাম্প

শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামক এই অভিযান চালানো হয়েছে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে, বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
টিবিএস ডেস্ক
13 June, 2025, 11:25 am
Last modified: 13 June, 2025, 12:05 pm

প্রয়োজনে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করবে বলেই জানিয়েছেন ট্রাম্প।

ফক্স নিউজের উপস্থাপক ব্রেট বাইয়ার জানান, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। প্রেসিডেন্ট আবারও স্পষ্ট করেছেন যে, ইরানে ইসরায়েলের হামলায় ওয়াশিংটনের কোনো ভূমিকা ছিল না।

বাইয়ারের ভাষ্য অনুযায়ী, ট্রাম্প বলেছেন, "ইরান পারমাণবিক বোমা রাখতে পারে না, এবং আমরা আবারও আলোচনার টেবিলে ফিরতে চাইছি। দেখা যাক কী হয়। নেতৃত্বে কয়েকজন রয়েছেন যারা আর ফিরে আসবেন না।"

ট্রাম্প আরও বলেছেন, ইরান যদি পাল্টা হামলা চালায়, তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে প্রতিরক্ষায় সাহায্য করবে।

শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। 'অপারেশন রাইজিং লায়ন' নামক এই অভিযান চালানো হয়েছে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে, বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

নাম প্রকাশে অনিচ্ছুক দুজন ইরানি কর্মকর্তার বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর তৃতীয় দফায় হামলা চালিয়েছে। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বিপ্লবী গার্ড (আইআরজিসি)-এর প্রধান জেনারেল হোসেইন সালামি এই হামলায় নিহত হয়েছেন।

সংবাদ সংস্থা তাসনিমের খবরে আরও বলা হয়, আইআরজিসির আরেক শীর্ষ কর্মকর্তা এবং দুইজন পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ মেদহি তেহরানচি ও ফেরেইদুন আব্বাসিও নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার মতে, তেহরানের একটি আবাসিক ভবনে চালানো হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা আলি শামখানি গুরুতর আহত হয়েছেন বলেও নূর নিউজ জানিয়েছে। তবে খামেনি সুস্থ রয়েছেন এবং পরিস্থিতি সম্পর্কে অবহিত।

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকারচি ইসরায়েলকে এ হামলার 'চরম মূল্য' দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, ইসরায়েলি সেনাপ্রধান এয়াল জামির জানিয়েছেন, তারা 'দশ হাজারেরও বেশি সেনা মোতায়েন' করেছে এবং সব সীমান্তে সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে।

এই হামলার প্রতিক্রিয়ায় হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার সকালে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করবেন।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / ইরান আক্রমণ / ইরান-ইসরায়েল / ইসরায়েল / ইরান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্পের ‘ঝিমুনি’: ‘কমান্ডার-ইন-স্লিপ’ বলে উপহাস করল ডেমোক্র্যাটরা
  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • হরমুজ নিয়ে মার্কিন চাপ উপেক্ষা করেই ইরানের সাথে সম্পর্ক রাখছে ওমান
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • এখনও মোজতবার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই: ট্রাম্প

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]