এপ্রিলে নির্বাচন নিয়ে কেন ভিন্নমত রাজনৈতিক দলগুলোর?
৬ জুন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেন। তার এ ঘোষণার পরপরই বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দেয়। এই সময়সীমা নিয়ে সন্তুষ্ট হতে পারেনি বিএনপিসহ সমমনা বেশ কয়েকটি দল। অপরদিকে এর উল্টো প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি।
