আন্তর্জাতিক পুরস্কার জয়ে করছাড় দেবে সরকার
নোবেল পুরস্কারের জন্য পাওয়া অর্থ থেকে কর নেবে না সরকার। ২ জুনে ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে এই ঘোষণা দেওয়া হয়। আরও ৯ ধরনের আন্তর্জাতিক পুরস্কারের জন্য থাকছে করছাড় সুবিধা। এছাড়া কোনো বিদেশি সরকারের কাছ থেকে পুরস্কার হিসেবে পাওয়া অর্থের জন্যও দিতে হবে না কর।
