Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
ট্রাম্প প্রশাসনে থাকাকালীন মাদকে বুঁদ ছিলেন ইলন মাস্ক, প্রতিদিন লাগত ২০ বড়ি কিটামিন

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
31 May, 2025, 11:00 am
Last modified: 31 May, 2025, 11:12 am

Related News

  • ট্রাম্পের উদ্যোগ বাতিল করে দিল মার্কিন সুপ্রিম কোর্ট, বহাল থাকল জন্মসূত্রে নাগরিকত্ব
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান
  • নিজের কাঁধে বইছেন পৃথিবী: যিশুর পর এবার অ্যাটলাস রূপে নিজের ছবি পোস্ট করলেন ট্রাম্প
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 

ট্রাম্প প্রশাসনে থাকাকালীন মাদকে বুঁদ ছিলেন ইলন মাস্ক, প্রতিদিন লাগত ২০ বড়ি কিটামিন

ট্রাম্প ইলন মাস্কের মাদক সেবনের কোনো তথ্য জানেন না বলে দাবি করেন এবং তাকে ‘দুর্দান্ত’ হিসেবে বর্ণনা করেন।
দ্য গার্ডিয়ান
31 May, 2025, 11:00 am
Last modified: 31 May, 2025, 11:12 am
ছবি: রয়টার্স

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে হোয়াইট হাউজে কর্মরত থাকা অবস্থায় মাদকের নেশায় বুঁদ ছিলেন টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক। নিউ ইয়র্ক টাইমসকে তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, ইলন মাস্ক নিয়মিত কিটামিন, এক্সটাসি এবং সাইকেডেলিক মাশরুম সেবন করতেন। 

মাস্কের এই আসক্তি এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি প্রতিদিন প্রায় ২০টি বড়ি সাথে নিয়ে চলাফেরা করতেন। কিটামিনের কারণে তার মূত্রথলিতে সমস্যাও দেখা দেয়।

ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ২৭৫ মিলিয়ন ডলার অনুদান এবং সরকারি দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত দপ্তর (ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি) পরিচালনার দায়িত্বে আসার পর মাস্কের মাদক গ্রহণের পরিমাণ আরও বৃদ্ধি পায়। 

বুধবার রাতে মাস্ক সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর আগে তিনি মন্ত্রিপরিষদের সদস্যদের অপমান, এমনকি রাজনৈতিক সমাবেশে নাৎসি-সদৃশ স্যালুট প্রদর্শনের মতো 'বিতর্কিত' আচরণ করেছেন।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে তার আনুষ্ঠানিক সম্পর্ক শেষ হওয়ার সময় শুক্রবার ওভাল অফিস থেকে বিদায়ী অনুষ্ঠানে, নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনের ব্যাপারে জানতে চাওয়া হলে ইলন মাস্ক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'নিউ ইয়র্ক টাইমস? সেটি কি সেই একই সংবাদমাধ্যম যা রুশিয়াগেট সম্পর্কে ভুল তথ্য দিয়ে পুলিৎজার পুরস্কার পেয়েছিল?' তিনি ওই সময় প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ফক্স নিউজ-এর সাংবাদিক পিটার ডুসির প্রশ্নকে পাশ কাটিয়ে বলেন, 'চলুন অন্য কথায় আসা যাক।'

অন্যদিকে ৩০ মে, পেনসিলভানিয়ার একটি সমাবেশ থেকে ফিরে ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি মাস্কের মাদক সেবনের কোনো তথ্য জানেন না বলে দাবি করেন এবং তাকে 'দুর্দান্ত' হিসেবে বর্ণনা করেন।

সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেন যে, এই প্রতিবেদন তাকে উদ্বিগ্ন করেছে কি না, ট্রাম্প বলেন, 'আমি ইলন নিয়ে কোনো কিছুতেই উদ্বিগ্ন নই।'

মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি (ডিইএ) এক্সটাসিকে 'শিডিউল ১' নিয়ন্ত্রিত পদার্থ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে, যার কোনো বৈধ চিকিৎসা প্রয়োগ নেই। ফলে সরকারি কর্মচারীদের জন্য এটি সম্পূর্ণ নিষিদ্ধ। তবে মাস্ককে 'বিশেষ সরকারি কর্মচারী' হিসেবে বিবেচনা করা হয়েছে, তাই তিনি নিয়মিত কর্মচারীদের মতো কঠোর নিয়মের আওতায় পড়েননি।

আর কিটামিনকে 'শিডিউল ৩' পদার্থ হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও, এর বিনোদনমূলক সেবন বা অন্য মাদকের সাথে মেশানো সম্ভবত সরকারি কর্মস্থলের নীতিমালার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। 

টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মাস্ক নিয়মিত অত্যধিক মাত্রায় কিটামিন সেবন করতেন। যদিও তিনি আগে দাবি করেছিলেন, তিনি দুই সপ্তাহে একবার 'সীমিত পরিমাণে' কিটামিন নেন। 

২০২৪ সালের মার্চে সাংবাদিক ডন লেমনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক বলেছিলেন, 'যদি আপনি খুব বেশি কিটামিন খান, তাহলে আসলে কাজ করা সম্ভব হয় না, আর আমার অনেক কাজ আছে।'

তবে টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের বসন্ত নাগাদ মাস্ক তার ঘনিষ্ঠদের জানিয়েছিলেন যে, নিয়মিত কিটামিন সেবনের ফলে তার মূত্রথলিতে সমস্যা দেখা দিয়েছে—যা এই মাদকের দীর্ঘমেয়াদি অপব্যবহারের পরিচিত পরিণতি। মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সি (ডিইএ) জানায়, কিটামিনের সাইকেডেলিক বৈশিষ্ট্য রয়েছে এবং এটি বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা তৈরি করতে পারে।

টাইমসের সূত্র অনুযায়ী, মাস্কের নিয়মিত ওষুধের বাক্সে অ্যাডেরাল চিহ্নিত ট্যাবলেটসহ আরও কিছু ওষুধের ছবি পাওয়া গেছে।

তবে হোয়াইট হাউসে বিদেশি নেতাদের সাথে সংবেদনশীল বৈঠক এবং সরকারি বাজেট ছাঁটার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে মাস্ক এসব মাদকের প্রভাবে ছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়। 

হোয়াইট হাউসের মুখপাত্র হ্যারিসন ফিল্ডস এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মাস্কের ড্রাগ টেস্ট সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যান এবং বলেন, 'মাস্ক আমেরিকান করদাতাদের জন্য অনেক বেশি অবদান রেখেছেন যা অনেক পেশাদার রাজনীতিবিদও করতে পারেননি।'

ফিল্ডস আরও বলেন, 'আমেরিকার খুব কম সিইও-ই কর্পোরেট জগতের আরাম ছেড়ে ফেডারেল সরকারের দায়িত্ব নিতে রাজি হতেন। কিন্তু ইলন মাস্ক তাই করেছেন, ট্রাম্প প্রশাসনের অপচয়, জালিয়াতি এবং অব্যবস্থাপনা দূর করতে সাহায্য করেছেন। ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি এবং এর মূল লক্ষ্য এখন সরকারি ব্যবস্থার সাথে মিশে গেছে এবং করদাতাদের অর্থ সাশ্রয়ে কাজ করছে।'

স্পেসএক্স তাদের সরকারি চুক্তির কারণে কর্মীদের জন্য কঠোর মাদকমুক্ত কর্মস্থল নীতি মেনে চলে। তবে টাইমসের সূত্র জানায়, মাস্ক এই মাদক পরীক্ষার আগাম সতর্কতা পেতেন, যা এই পরীক্ষার কার্যকারিতা হ্রাস করে।

জনপ্রিয় পডকাস্টার ও বুদ্ধিজীবী স্যাম হ্যারিস জানুয়ারিতে প্রকাশিত এক নিউজলেটারে লিখেছেন, 'তার [মাস্ক] নৈতিকতা নিয়ে গুরুতর সমস্যা আছে, যদি না বাস্তবতা বোঝার ক্ষমতার অভাব থাকে।' হ্যারিস এর মধ্যেই মাস্কের সাথে তার বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করেছেন।

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / ডোনাল্ড ট্রাম্প / কেটামিন / কিটামিন / মাদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
    বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়
  • ছবি: সংগৃহীত
    এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

Related News

  • ট্রাম্পের উদ্যোগ বাতিল করে দিল মার্কিন সুপ্রিম কোর্ট, বহাল থাকল জন্মসূত্রে নাগরিকত্ব
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান
  • নিজের কাঁধে বইছেন পৃথিবী: যিশুর পর এবার অ্যাটলাস রূপে নিজের ছবি পোস্ট করলেন ট্রাম্প
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর জাতীয় টেলিভিশনে প্রধান কোচ হং মিয়ুং-বোর মুখ ঝাপসা করে প্রচার করা হয়। ব্যর্থতার জেরে সমালোচনার পাশাপাশি তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ছবি: কেবিএস।
খেলা

বিশ্বকাপে ব্যর্থতা: হত্যার হুমকির মুখে দ.কোরিয়া কোচের পদত্যাগ, দল ফিরছে কড়া পুলিশি পাহারায়

3
ছবি: সংগৃহীত
খেলা

এবারের বিশ্বকাপে এত গোলাপি বুট কেন? বিপণন, প্রযুক্তি নাকি ট্রেন্ড?

4
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]