Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
বিসিবি সভাপতির দায়িত্ব থেকে ‘সরিয়ে দেওয়া হলো’ ফারুক আহমেদকে

খেলা

ইএসপিএন ক্রিকইনফো
30 May, 2025, 09:35 am
Last modified: 30 May, 2025, 09:42 am

Related News

  • মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র

বিসিবি সভাপতির দায়িত্ব থেকে ‘সরিয়ে দেওয়া হলো’ ফারুক আহমেদকে

ইএসপিএন ক্রিকইনফো
30 May, 2025, 09:35 am
Last modified: 30 May, 2025, 09:42 am
ফারুক আহমেদ। ছবি: বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করে দিয়েছে মন্ত্রণালয়। এর ফলে বিসিবি সভাপতির দায়িত্বে থাকার শর্তও স্বয়ংক্রিয়ভাবেই হারিয়ে ফেলায় কার্যত বিসিবি সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো তাকে।

ফারুকের বিরুদ্ধে বিসবির আটজন পরিচালকের স্বাক্ষর করা একটি অনাস্থা প্রস্তাব পাওয়ার পর বৃহস্পতিবার (২৯ মে) রাতে ক্রীড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে জারি করে। 

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, 'ফারুক আহমেদের বিরুদ্ধে আটজন বিসিবি পরিচালকের পাঠানো অনাস্থা চিঠি এবং বিপিএল-সংক্রান্ত তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি (ক্রীড়া মন্ত্রণালয়ের আত্মাধীন) হিসেবে তার মনোনয়ন বাতিল করা হয়েছে।'

ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে মনোনীত দুই পরিচালকের একজন ছিলেন ফারুক। গত বছরের ২১ আগস্ট তিনি বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ পান এবং ওই দিনই সভাপতি পদেও নির্বাচিত হন। তার মেয়াদ স্থায়ী হলো মাত্র নয় মাস আট দিন।

যেসব পরিচালক অনাস্থা প্রস্তাবে সই করেছেন, তারা হলেন: নাজমুল আবেদীন ফাহিম, মাহবুবুল আনাম, কাজী ইনাম আহমেদ, ফাহিম সিনহা, সালাহউদ্দিন চৌধুরী, ইফতিখার রহমান, সাইফুর আলম স্বপন চৌধুরী ও মঞ্জুর আলম। ফারুক আহমেদ নিজে ছাড়া আর একজন পরিচালকই ওই চিঠিতে স্বাক্ষর করেননি—সাবেক অধিনায়ক আকরাম খান।

পরিচালকরা ফারুকের বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনেছেন। তারা বলেছেন, বিসিবির গঠনতন্ত্রের ১৪-বি ধারা অনুযায়ী, কোচ নিয়োগ বা বরখাস্তে  পরিচালনা পর্ষদের অনুমোদন প্রয়োজন। কিন্তু ফারুক পরিচালনা পর্ষদকে কিছু না জানিয়েই গত অক্টোবরে কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেন।

পরিচালকরা আরও দাবি করেছেন, ২০২৪-২৫ মৌসুমে বিপিএল ফ্রাঞ্চাইজি হিসেবে দুর্বার রাজশাহী ও চিটাগং কিংসকে অনুমোদন দেওয়ার সময়ও যথাযথভাবে যাচাই-বাছাই করেননি ফারুক। 

চিঠিতে আরও বলা হয়, যোগ্য পেশাদারদের বাদ দিয়ে আনুগত্য ও ব্যক্তিগত ঘনিষ্ঠতাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। তিনি না বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করছেন, না গণতান্ত্রিক সুশাসনের চেতনার প্রতি শ্রদ্ধা দেখাচ্ছেন।

বিসিবির একজন পরিচালক ইএসপিএনক্রিকইনফোকে বলেন , ফারুক পরিচালনা পর্ষদের বাকি সদস্যদের উপেক্ষা করেছে নতুন উপ-কমিটি গঠনে বিলম্ব করেছেন। তিনি বলেন, এ বছরের শেষদিকে অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতিই ছিল তার মূল লক্ষ্য, যার ফলে তার ওপর থেকে পরিচালকদের আস্থা উঠে যায়।

এদিকে ফারুক বলেন, পরিচালকদের স্বাক্ষর করা অনাস্থা চিঠি দেখার পর তিনি আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেন, 'দেখি, কী করা যায়। কিছু একটা তো অবশ্যই করব। আমি আমার আইনজীবীর সঙ্গেও কথা বলে রাখছি। প্রয়োজন হলে আমি আইনগত ব্যবস্থা নেব। অনাস্থার কোনো সুযোগই বিসিবির গঠনতন্ত্রে নেই। তাই অনাস্থায় কিছু এসে-যায় না।' 

তিনি আরও বলেন, 'চিঠিটা আমার হাতেও এসেছে। ওরা যেসব অপকর্ম নিজেরা করত, সেগুলোই আমার নামে বসিয়ে দিয়েছে। দেখে আমি হাসতে হাসতে শেষ।'

Related Topics

টপ নিউজ

বিসিবি / বিসিবি সভাপতি / ফারুক আহমেদ / ক্রিকেট / বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
    মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ঢাকার তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’। বেঙ্গল গ্রুপের কাছ থেকে ৮০০ কোটি টাকায় ভবনটি কিনে নতুন প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে পূবালী ব্যাংক। ছবিটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    আর্থিক সংকটে থাকা বেঙ্গল গ্রুপের ‘সুইসোটেল’ ভবন ৮০০ কোটি টাকায় কিনছে পূবালী ব্যাংক
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
    বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

Related News

  • মারা গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র

Most Read

1
মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

3
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

4
ঢাকার তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’। বেঙ্গল গ্রুপের কাছ থেকে ৮০০ কোটি টাকায় ভবনটি কিনে নতুন প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে পূবালী ব্যাংক। ছবিটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

আর্থিক সংকটে থাকা বেঙ্গল গ্রুপের ‘সুইসোটেল’ ভবন ৮০০ কোটি টাকায় কিনছে পূবালী ব্যাংক

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]